অসুখ এক উদাসীনতা, অথচ সামাজিক
লোকটা কিছু রহস্যময়, লোকটা কিছু কালো
নিজের ভালো করেনি, তাই অন্যে করে ভালো
সংসারে সন্ন্যাসী লোকটা কিছুটা নির্ভীক।
শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা দিয়ে চেনা যায়, এমন লোকÑ যার বাড়ি চট্টগ্রামে, কিন্তু জন্ম ঢাকায় আর বেড়ে ওঠা ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট-সহ বিভিন্ন মফস্বল শহরে। ছাত্রজীবন থেকেই আবৃত্তি, বিতর্ক, উপস্থাপনা, লেখালেখির খানিকটা চর্চা সবই শেষ হলো জীবিকার জন্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেরা তার্কিকের শিরোপা জেতা, টেলিভিশন বিতর্কের এক সময়ের তুখোড় তার্কিক, আবৃত্তিকার, উপস্থাপক, লেখক, বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষক আর হালফিল দক্ষ আমলার নিজস্ব এই জগৎ হ্যালির ধূমকেতুর মতো উঁকি দিয়ে বেড়ায় পুরোনো সেই মধুর জীবনে। স্মৃতির সরণিতে হাঁটতে হাঁটতে খানিকটা আমলার আবার লেখালেখিতে ফিরে যাওয়ার ইচ্ছা- তাই বালকবেলায় যেমন ‘সদা সত্য কথা বলিবে’ বলে হাতের লেখার মকশো হতো, তেমনি এখন আবার গদ্য লেখার মকশো শুরু। দিন গুজরান হয়- ক্লান্তিকর অফিসে আর আনন্দের পরিবারে মা ড. দিল আফরোজ বেগম, মাহির, মাশফি আর ওদের মা ডা. ফাতিমা নুসরাত হালিমকে নিয়ে।

Showing the single result

Show
Home
Shop
Wishlist0
Back to Top

Search For Products

Product has been added to your cart