অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের জš§ ১ অক্টোবর ১৯৫৩, কুমিল্লায়। বাবা স্বর্গীয় কালাচান দত্ত, মা স্বর্গীয় কিরণপ্রভা দত্ত। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস (১৯৭৬), রাশিয়ার অডেশা স্টেট মেডিকেল ইনস্টিটিউট থেকে এমএস (১৯৮১) ও কিয়েভ সায়েন্টিফিক অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট থেকে পিএইচডি (১৯৮৩) ডিগ্রি লাভ করেন। লন্ডনের ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে দ্বিতীয় এমএসসি (১৯৯৩) এবং গøাসগোর রয়েল কলেজ অব ফিজিশিয়ান ফেলো (২০০৭) ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান সার্জন ফেলোশিপ (২০০৮) লাভ। কর্মজীবনে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ, আইপিজিএমএন্ডআর, ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (২০০০-২০০১) অধ্যাপক ও কোষাধ্যক্ষ, (২০০৯-২০১৫) উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সারদা পুলিশ একাডেমি, ন্যাশনাল ডিফেন্স কলেজের নিয়মিত ফ্যাকাল্টি। মুক্তিযোদ্ধা ডা. প্রাণ গোপাল দেশের নাক কান ও গলা চিকিৎসার পথিকৃৎ ব্যক্তিত্ব। কিয়েভ সায়েন্টিফিক অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট প্রকাশ করেছে তাঁর পিএইচডি অভিসন্দর্ভ ‘Cryosurgical treatment of different types of pharyngitis and its effect on serum and surface immunoglobulin’ (১৯৮৩), ১৯৯৩ তে ম্যানচেস্টার থেকে বের হয়েছে তাঁর এমএস অভিসন্দর্ভ ‘Rural Ear Camp- To detect the frequency of chronic supportive otitis media amongst primary school children of rural Bangladesh’। এছাড়া দেশি বিদেশি গবেষণা জার্নালে তাঁর অসংখ্য গবেষণা প্রবন্ধ ছাপা হয়েছে।
চিকিৎসা সেবায় অনন্য অবদানের জন্য তিনি দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পদক (২০১২) অর্জন করেছেন।
তাঁর স্ত্রী অধ্যাপক ডা. জয়শ্রী রায়, কন্যা ডা. অনিন্দিতা দত্ত ও পুত্র অরিন্দম দত্ত এবং নাতনী ও নাতি যথাক্রমে দেবারতি দাশ ও আয়ূষমান দাশ এবং পুত্রত‚ল্য জামাতা ডা. পার্থ প্রতিম দাশকে নিয়েই তাঁর পারিবারিক সময় কেটে যায়।
Showing the single result
