পরিচিতি : জন্ম নাটোর জেলার চলনবিল অঞ্চলের গুরুদাসপুর উপজেলাধীন শাহাপুর গ্রামে। উপজেলার কেন্দ্রীয় নাজিমুদ্দিন হাইস্কুল থেকে কৃতিত্বের সাথে এসএসসি এবং ময়মনসিংহ নাসিরাবাদ কলেজ থেকে এইচএসসি পাশ। পাশের অব্যবহিত পরেই তিনি দেশ প্রতিরক্ষার কাজে যোগদান করেন। সেখানে কর্মরত থাকাকালে বিভিন্ন শুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি গত পনেরো-ষোলো বছর ধরে দেশের বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক, মাসিক এবং লিটল ম্যাগাজিনে গল্প/গদ্য লিখে যাচ্ছেন। দাপ্তরিক কাজে লেখকের পূর্বপ্রাচ্য, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা এবং আমেরিকায় যাওয়ার সুযোগ হয়েছে। সবশেষে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং সরকারি প্রতিষ্ঠান বিআইএম থেকে ২০১৭ সালে পিজিডি এইচআরএম ডিগ্রি অর্জন করেন। গত ২০১৭ সালের মাঝামাঝি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর বর্তমানে একটি বেসরকারি সংস্থায় সিইও হিসেবে কর্মরত রয়েছেন। লেখকের প্রকাশিত গ্রন্থ দুটি : ১। আত্রাই নদীর বাঁকে বাঁকে (গল্পগ্রন্থ)। ২। নবি ও রাসুল কাহিনি (প্রবন্ধ সংকলন)।
Showing all 2 results

