পিতৃপুরুষের আদি ভিটে বাংলাদেশের বারদি গ্রামে। জন্ম উত্তরবঙ্গের জলপাইগুড়িতে। তারপর কোলকাতা। বাণিজ্যে স্নাতক এই লেখকের প্রথম কবিতা প্রকাশ ১৯৮৬ সালে আর প্রথম গল্প ১৯৮৯ সালে। বিগত চৌত্রিশ বছরের বেশি সময় ধরে লেখালেখির জগতে আছেন। লেখকের এযাবৎ প্রকাশিত ৭টি উপন্যাস, ৫টি গল্পগ্রন্থ, ১টি প্রবন্ধের বই আর ১৪টি কবিতার বই। সোপান সাহিত্য সম্মাননা, যুগ-সাগ্নিক যশোর সম্মাননা, রবীন্দ্রনাথ ঠাকুর ন্যাশনাল ফেলোশিপ অ্যাওয়ার্ডসহ পেয়েছেন অসংখ্য পুরস্কার। সিনেমাপোযোগী গল্প লিখে প্রথম পুরস্কারস্বরূপ পেয়েছেন স্বর্ণপদক। অনিন্দ্য প্রকাশ থেকে এটি লেখকের প্রথম উপন্যাস।

Showing the single result

Show
Home
Shop
Wishlist0
Back to Top

Search For Products

Product has been added to your cart