আনিকা তাহসিন
জন্ম ২০ ডিসেম্বর ১৯৯৬। গ্রামের বাড়ি শরিয়তপুর হলেও জন্ম ও বেড়ে ওঠা ঢাকার লালবাগে। স্বল্প জীবনে বিচিত্র সব অভিজ্ঞতা এবং চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তিনি। ইট পাথরের ব্যস্ত শহরের হলেও অত্যন্ত হাসিখুশি এবং নরম মনের স্বপ্নবাজ একজন মানুষ। অতি সহজেই মানুষকে আপন করে নেওয়ার অদ্ভুত ক্ষমতা রয়েছে তার।
বাবা আনওয়ার বিন ইব্রাহিম পেশায় একজন সরকারি কর্মকর্তা। মা হালিমা খাতুন। আর ছোটো বোন মনিকা। এই তিনজন মানুষকে ঘিরেই তার স্বপ্নের পৃথিবী, তাদেরকে নিয়েই কল্পনার পাতায় পাতায় এঁকে রেখেছেন শতশত সুখের আলপনা।
বই পড়া, গান শোনা, ভ্রমণ করা আর ঘুম তার পছন্দের শীর্ষে। ছোটোবেলা থেকে পড়ার অভ্যাস থাকলেও লেখালেখির শুরু দৈনিক ইত্তেফাকের কচি-কাঁচার আসর দিয়ে। ‘বিষে বিষক্ষয়’ তার আত্মজীবনীমূলক প্রথম প্রকাশিত বই।
Showing the single result
