বিপন্ন বিস্ময় আক্রান্ত অনন্ত হিরা কীর্তনখোলা পাড়ের মানুষ। ১৯৬৮ ১লা ফেব্রæয়ারি থেকে জন্মের ঋণ জনাব দ্বীন মোহাম্মদ ও আনোয়ারা বেগম এর কাছে। পড়াশুনা বাবার চাকরির সুবাদে দেশের বিভিন্ন অঞ্চলে। সর্বশেষ বরিশাল বিএম কলেজে বাংলায় অনার্স। জেলও খেটেছেন প্রায় তিন মাস ১৯৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে। এক সময়কার বামপন্থী রাজনীতির লড়াকু সৈনিক। লেখালিখির সূচনা কলেজ জীবনে ১৯৮৪-৮৫ সাল থেকে। প্রথমে কবিতা, গল্প, টেলিভিশন নাটক, চলচ্চিত্রের চিত্রনাট্য পেরিয়ে সবশেষে হাত দেন মঞ্চ নাটক রচনায়। নাটকের সঙ্গে প্রণয় তিন দশকেরও বেশি সময় ধরে। শুধুমাত্র নাটক করার উদ্দেশ্যেই কীর্তনখোলার সঙ্গে নাড়ির বন্ধন ছিন্ন করে ঢাকায় আসেন এপ্রিল ১৯৮৯ সালে। আবৃত্তি চর্চায় যুক্ত ছিলেন অনেক দিন। প্রকাশিত আবৃত্তি এ্যালবাম দু’টি। নাটক করার সূচনা স্কুল জীবনে হলেও দলগত নিয়মিত নাট্যচর্চার শুরু বরিশাল নাটক ও বরিশাল উদিচীতে। ঢাকার নাগরিক নাট্য সম্প্রদায়ে সক্রিয় ছিলেন ১৪ বছর। তারপর নিজে ‘প্রাঙ্গণেমোর’ নাট্যদল গড়েছেন তাও ১৩ বছর পার করল। মঞ্চনাটক বিষয়ক পত্রিকা ‘মঞ্চপত্র’র বর্তমান সম্পাদক। নাট্যকার, নাট্য নির্মাতা ও অভিনেতা হিসেবে টেলিভিশন মাধ্যমে ব্যস্ত ও স্বচ্ছন্দ বিচরণ দুই দশকের বেশি সময় ধরে। নিজ কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘ও আমার দেশের মাটি’। অভিনয় করেছেন ৪০ টিরও অধিক মঞ্চ নাটকে। নির্দেশনা দিয়েছেন ৮ টি মঞ্চ নাটক। রবীন্দ্রনাথসহ বিভিন্ন নামী লেখকের গল্প উপন্যাস থেকে করেছেন নাট্যরূপান্তর। দেশে ও পশ্চিমবঙ্গের বিভিন্ন নাট্য বিষয়ক পত্রিকায় নিবন্ধ লিখছেন নিয়মিত দীর্ঘদিন। প্রকাশিত গ্রন্থ ৪টি। ৩টি কাব্যগ্রন্থ ও ১টি নাট্যবিষয়ক প্রবন্ধ। অনন্ত হিরা এখনও মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র ও লেখালিখি সকল মাধ্যমেই সমান সক্রিয় ও সৃজনশীল।

Showing the single result

Show
Home
Shop
Wishlist0
Back to Top

Search For Products

Product has been added to your cart