কবি ও নাট্যকার আরণ্যক বসুকে কলকাতার মানুষজন বাচিক শিল্পী ও অভিনেতা পরিচয় বসু নামেও চেনেন (যে নামটা তার পিতৃপ্রদত্ত)। জন্ম কলকাতায় শহরের উপকণ্ঠে। আড়িয়াদহ দক্ষিনেশ্বর খেলার মাঠ, নদী গঙ্গা, ঝিল আর গাছপালায় শান্ত সবুজে কেটেছে তার শৈশব, কৈশোর ও যৌবন। আড়িয়াদহ কালাচাঁদ স্কুলের পড়াশোনার পরিবেশ, সংস্কৃতিচর্চা, খেলাধুলাÑ সবকিছুর মেলবন্ধনেই তার বেড়ে ওঠা। বাড়ির আবহাওয়ায় মায়ের সঙ্গীতচর্চা, বাবার আন্তরিকতা, দাদা-দিদির আদর, পাড়ার খেলার সঙ্গীরা তার শিকড়ে জল শিঞ্চন করেছে। কুড়ি বছর বয়স থেকে নাট্যদল শৌভিকের সঙ্গে গ্রæপ-থিয়েটার আন্দোলনে ক্রমশ জড়িয়ে পড়া, আর নাটক ও বাচিক শিল্পের হাত ধরে নিজের রাজ্য ও দেশকে চেনা। স্কুলের বার্ষিক ম্যাগাজিনে ও দেয়াল পত্রিকায় তার লেখার হাতেখড়ি। ধীরে ধীরে নানা ধরনের লিটল ম্যাগাজিন ও বড়ো কাগজে লেখালেখি এবং থিয়েটার ও বাচিক শিল্পের জগৎটাই তাকে জড়িয়ে ধরে। রুটি ও রুজির জন্য ছিল সরকারি চাকরি। নাট্য রচনাও হয়ে ওঠে তার দিনযাপনের চালচিত্র উপন্যাস, সংবাদপত্রে সাপ্তাহিক কলাম (মানুষের মুখ, কবিতার ভাষা), ভ্রমণসংক্রান্ত নানারকম লেখাও তার প্রতিদিনের সঙ্গী। স¤প্রতি নিজের কবিতা নিয়ে ঘুরে এলেন ইউরোপের বেশ কয়েকটি দেশ। বাংলাদেশেও একাধিকবার এসেছেন। কবি ও বাচিক শিল্পী হিসেবে বাংলা ভাষার মানুষ তাকে, মনে থাকবে, থাকবে মনে বা অ্যালবামে এর কবি বলে ভালোবাসলেও, সে, সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে একজন প্রতিবাদী কবি ও কণ্ঠ। দূরপাল্লার বাসে উঠে নীল দিগন্তে হারিয়ে যাওয়ার নেশায় বুঁদ কবি আরণ্যকের ভ্রমণ পাহড় ও বনভূমির চিরদিনের রহস্য গভীরে। সহজ ও অনাড়ম্বর জীবনে তার ভালোবাসার বাড়িতে প্রিয়জনÑ স্ত্রী রূপা ও একমাত্র সন্তান নীলাকাশ। কবি আরণ্যক বা সংসারবন্ধু পরিচয় কবিতার জন্য হাজার মাইল হাঁটতে পারে আজও। কবির অন্তরে যে স¤প্রীতির কবি, তাঁকে খুঁজতেই আরণ্যকের সারাটা জীবনপথে এই হেঁটে চলা।
সাহিত্য পুরস্কার ও সম্মান
১. পরিবেশবান্ধব সাহিত্য সম্মানÑ২০১৯, ২. ছুটি সাহিত্য পুরস্কার ৩. প্রব্রজ্যা সাহিত্য পুরস্কার, ৪. বিভূতি সাহিত্য- রতœ সম্মান, ৫. ছত্তিশগড় বাংলা আকাদেমি সম্মান, ৬. অষষ ওহফরধ ঈযরষফৎবহ’ং খরঃবৎধৎু অৎঃ সম্মান, ৭. সুন্দরবন অনুভব সাহিত্য পুরস্কার ইত্যাদি।

Showing the single result

Show
Home
Shop
Wishlist0
Back to Top

Search For Products

Product has been added to your cart