অরূপ রতন আচার্য্য, জন্ম : ২৩শে জুলাই, ১৯৯১, পিতা : তনু কমল আচার্য্য, মাতা : অনামিকা আচার্য্য। কিশোরগঞ্জের হাওড় ঘেরা অষ্টগ্রাম থানার পূর্ব অষ্টগ্রামে বেড়ে ওঠা অরূপ প্রাতিষ্ঠানিক শিক্ষার তাগিদে ঢাকায় আসেন। ইংরেজি সাহিত্যে অধ্যয়ন করেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে। শিল্প সংস্কৃতির বীজ রোপিত হয়েছিল শৈশবেই তাঁর প্রিয় জেঠুমণি প্রাণ কমল আচার্য্য’র হাত ধরে। তাই ক্রমাগত ব্যাপ্তি পায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে। আবৃত্তি, কবিতা লেখা-সহ শিল্প সাহিত্য সংস্কৃতি অঙ্গনে চলে বিচরণ। একইসাথে সংস্কৃতির সাংগঠনিক কার্যক্রম।
অরূপ ভালোবাসেন কবিতার ভেলায় ভাসতে, মানুষ দেখতে, মানুষকে বুঝতে। সৌন্দর্য খুঁজে ফেরেন মানবতার গহিনে। মুক্তবুদ্ধি আর যুক্তির মাঝে উত্তর খোঁজেন সকল মূর্ত আর বিমূর্ত জিজ্ঞাসার। কলমের আঁচড়ে কবিতার ভাষায় তাই প্রস্ফুটনের চেষ্টা তাঁর সতত।
২০১৫ সালে প্রকাশিত ‘বিমূর্ত সত্তা’ তাঁর প্রথম কাব্যগ্রন্থ। ‘বিমূর্ত অবয়ব’ দ্বিতীয় প্রয়াস।
Showing the single result
