আশরাফুন নাহার লিউজার লেখার মুল প্রতিপাদ্য প্রকৃতি এবং মানবপ্রেম। মানুষের ভেতরকার অনুভূতির প্রকাশ নিজের কাজের মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করেন কবিতা, গল্প কিংবা প্রবন্ধে। তবে ভ্রমণসাহিত্য নিয়েও তাঁর ব্যাপক আগ্রহ রয়েছে। লেখেন লাইফস্টাইল সম্পর্কে। তাঁর প্রথম বই কংক্রিটের অরণ্যে স্রোতস্বিনী নদী পাঠকদের মুগ্ধ করেছে।
লিউজা মূলত কাজ করেন ইয়োগা এবং ফিটনেস নিয়ে। ২০১৪ সালের ১১ এপ্রিল ঢাকায় গড়ে তোলেন ‘লিউজা’স ইয়োগা’ নামে একটি প্রতিষ্ঠান। তাঁর এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে নারীদের নিয়মিত ইয়োগাচর্চা করার সুযোগ তৈরি করে দেওয়া হয়। বর্তমানে তাঁর বসবাস যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেখানেও ইয়োগা-আর্টিস্ট হিসেবে কাজের ধারা অব্যাহত রেখেছেন। এছাড়া নিয়মিত উপস্থাপনা করেন বিভিন্ন টেলিভিশনে।
আশরাফুন নাহার লিউজা পড়াশোনা করেছেন ইংরেজি সাহিত্যে। তাঁর জন্ম রংপুরে।

Showing all 3 results

Show
Home
Shop
Wishlist0
Back to Top

Search For Products

Product has been added to your cart