ক্যাপ্টেন মোঃ ফজলে রাব্বী (অব.) জন্মগ্রহণ করেন বাংলাদেশের একটি সাধারণ নিম্নমধ্যবিত্ত পরিবারে। গ্রামের বাড়ি ল²ীপুরের রায়পুর উপজেলায়। চট্টগ্রামের পাহাড় আর সমুদ্রঘেরা সীতাকুÐে তার বেড়ে ওঠা। দুর্দান্ত শৈশব আর কৈশোরের মাঝে নিজেকে আবিষ্কার করেন সাহিত্যের অনন্য সমঝদার পাঠক হিসেবে। বিজ্ঞান গ্রæপে এসএসসি ও এইচএসসি স¤পন্ন করলেও উচ্চশিক্ষা অর্থনীতি বিষয়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে অনার্স ও মাস্টার্স শেষ করার পর ২০১৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন অধ্যয়ন বিভাগে ভর্তি হন। ২য় সেমিস্টার সমাপন করতে না করতেই ২০১৪ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার পদে যোগদান করেন।
ভাষান্তরকারী ছোটোবেলা থেকেই নানান সৃজনশীল কর্মকাÐ যেমন- সমাজসেবামূলক সংগঠন, আবৃত্তি, বিতর্ক, লেখালেখির সাথে জড়িত ছিলেন। তার চেয়েও তিনি নিজেকে একজন সমঝদার পাঠক হিসেবে মূল্যায়িত করতে পছন্দ করেন। অবসর কাটে বই পড়ে, কবিতা আবৃত্তি কিংবা খেলাধুলা বা ভ্রমণ করে। তিনি বিবাহিত এবং এক আদরণীয় কন্যার জনক।
Showing the single result
