ড. আলী আসগর গণবিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল ফিজিক্স ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ও বিভাগীয় প্রধান। তিনি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের প্রফেসর ও প্রকৌশল অনুষদের ডিন ছিলেন। জমাট পদার্থ, চৌম্বকবস্তু, মেডিক্যাল ফিজিক্স ও বায়োম্যাগনেটিজম তাঁর নির্বাচিত গবেষণার বিষয়; যদিও জ্ঞানের বিভিন্ন শাখায় তাঁর গভীর অনুসন্ধিৎসা ও অর্জিত অভিজ্ঞানের বিচিত্র প্রতিফলন আমরা দেখতে পাই তাঁর নানা গবেষণায় ও লেখায়। তাঁর শতাধিক গবেষণাপ্রবন্ধ প্রকাশিত হয়েছে প্রসিডিংস রয়্যাল সোসাইটি, ফিজিক্যাল রিভিউ, ফিজিক্যাল রিভিউ লেটার্স, জার্নাল অব ম্যাগনেটিজম অ্যান্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়্যালস, ফিজিকা, থার্মোকেমিকা অ্যাকটা, জার্নাল অব অলয়েজ অ্যান্ড কম্পাউন্ডস, নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন, ইন্ডিয়ান জার্নাল অব ফিজিক্স, বাংলাদেশ জার্নাল অব ফিজিক্স, জার্নাল অব বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস প্রভৃতি আন্তর্জাতিক ও দেশীয় জার্নালে। গবেষণা ও শিক্ষকতার পাশাপাশি বিজ্ঞান গবেষণার পরিবেশ সৃষ্টি, উদ্ভাবনমূলক বিজ্ঞানচর্চার আন্দোলন গড়ে তোলা এবং বিজ্ঞানকে জনবোধ্য ও জনপ্রিয় করার লক্ষ্যে নানা প্রাতিষ্ঠানিক আয়োজন ও প্রকাশমাধ্যমের ব্যবহারে তাঁর মেধা ও মননকে প্রয়োগ করেছেন। গবেষণা-ল্যাবরেটরি ও বিজ্ঞান ক্লাব গড়ে তোলার পাশাপাশি রেডিয়ো, টেলিভিশন, সেমিনার, ওয়ার্কশপ, ম্যাগাজিন, দৈনিক পত্রিকাÑ সব মাধ্যমকেই দক্ষতার সঙ্গে ব্যবহার করেছেন বিজ্ঞানমনস্কতা ও বিজ্ঞানচর্চার অনুকূল পরিবেশ সৃষ্টিতে। বিজ্ঞান, প্রযুক্তি ও শিক্ষা বিষয়ে তাঁর কয়েকশো প্রবন্ধ ও বিশটির মতন বই প্রকাশিত হয়েছে।
তিনি বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস-এর ফেলো এবং বাংলাদেশ জার্নাল অব ফিজিক্স-এর চিফ এডিটর।

Showing all 4 results

Show
Home
Shop
Wishlist0
Back to Top

Search For Products

Product has been added to your cart