প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী
সমাজবিজ্ঞানী
ড. ইফতেখার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত¡ বিভাগের অধ্যাপক ও প্রাক্তন চেয়ারম্যান, এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপ-উপাচার্য এবং বর্তমানে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৫৫ সালের ২০ ফেব্রæয়ারি চট্টগ্রাম নগরীর ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ডে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পর্যায়ে প্রথম শ্রেণি অর্জন করেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিএ ও এল.এল.বি এবং এমএ (সমাজতত্ত¡) প্রথম ও শেষ পর্বে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে ১৯৮২ সালের ডিসেম্বর মাসে সমাজতত্ত¡ বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি ১৯৮৩ সালের এপ্রিলে জাপান সরকারের বৃত্তি নিয়ে জাপান গমন করেন। জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ে জাপানী ভাষার উপর ডিপ্লোমা অর্জন করে জাপানের খ্যাতিমান সুকুবা বিশ্ববিদ্যালয়ে উচ্চতর গবেষণা সম্পন্ন ও ১৯৮৮ সালের মার্চে পিএইচ. ডি. ডিগ্রী অর্জন করেন। ১৯৮৮-৮৯ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে (বার্কেলে ক্যাম্পাস) পোস্ট-ডক্টরেট গবেষণা সম্পন্ন করেন। ড. ইফতেখার ১৯৮৯ থেকে আজ পর্যন্ত বিশ্বের বহু খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর/ভিজিটিং স্কলার হিসেবে কাজ করেছেন। এর মধ্যে জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয়, ওসাকা সিটি বিশ্ববিদ্যালয়, কোবে গাকুয়িন বিশ্ববিদ্যালয়, ইংল্যান্ডের গøাক্সো বিশ্ববিদ্যালয়, ডেনমার্কের অলবর্গ বিশ্ববিদ্যালয় সমূহ উল্লেখযোগ্য। ২০০৪-২০০৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট সিনিয়র ফেলো হিসেবে সাউদার্ন ইলিয়ন বিশ্ববিদ্যালয় (কার্বনডেইল) এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চতর গবেষণা সম্পন্ন করেন। দেশের ও বহু আন্তর্জাতিক জার্নালে ড. ইফতেখারের বিপুল সংখ্যক গবেষণা/প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তাঁর প্রকাশিত মোট বইয়ের সংখ্যা ৪টি (২টি সম্পাদিত) এবং প্রকাশিতব্য বইয়ের সংখ্যা ৩টি। এছাড়াও এ কৃতি শিক্ষক ও গবেষক একজন সাহিত্য প্রেমিক ও কবি।
Showing the single result
