ড. মোঃ ফজলুর রহমান বিগত ১৯৫৪ সালের পহেলা অক্টোবর ঢাকা জেলার নওয়াবগঞ্জ থানার অন্তর্গত নিভৃত পল্লী বাহ্রা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম মোঃ আবদুস সামাদ এবং মাতার নাম মরহুমা মোসাম্মৎ আয়েশা খাতুন। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবন শুরুর পর ১৯৭০ সালে নওয়াবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে বিগত ১৯৭০ সালে তিনি এস.এস.সি পাশ করেন। বিগত ১৯৭২ সনে (১৯৭৩ সনে অনুষ্ঠিত) ঢাকার টিএন্ডটি কলেজ থেকে এইচ.এস.সি পাশ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের ২২৬নং কক্ষের আবাসিক ছাত্র হিসেবে বিগত ১৯৭৬ সনে গণিত শাস্ত্রে বি.এসসি (অনার্স) এবং ১৯৭৭ সনে এম.এসসি পাশ করেন। পরে ঢাকার সিটি ল’ কলেজ থেকে ১৯৮০ সনে এলএল. বি ডিগ্রি লাভ করেন। কর্মজীবনের শুরুতে তিনি ১৯৮১ সনের শেষের দিকে ঢাকার University Women’s Federation College -এ পার্ট টাইম লেকচারার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে ১৯৮৩ সনে ঢাকা আইনজীবী সমিতির সদস্য হিসেবে তালিকাভুক্ত হন এবং আইন পেশা শুরু করেন।
পরবর্তীকালে বিসিএস (জুডিশিয়াল) ক্যাডার হিসেবে বিগত ১৭.০৭.১৯৮৩ সালে তৎকালীন মুনসেফ (বর্তমানে সহকারী জজ) হিসেবে বিচার বিভাগের চাকরিতে যোগদান করেন। এমতাবস্থায় দেশের বিভিন্ন উপজেলায় এবং একাধিক জেলা সদরে সিনিয়র সহকারী জজ, সাবজজ (বর্তমানে যুগ্ম জেলা জজ) এবং অতিরিক্ত জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করেন। অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে কুষ্টিয়া জেলায় কর্মরত থাকাবস্থায় বিগত ৩০.০৮.২০০৪ সালে কাজী আরেফ আহমেদ হত্যা মামলায় রায় প্রদানের মাধ্যমে তিনি বহুলভাবে আলোচিত হন।
পরবর্তীকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) হিসেবে মৌলভীবাজার জেলায় এবং পরে স্পেশাল জজ (জেলা জজ) হিসেবে পটুয়াখালী জেলায় দায়িত্ব পালন করেন। সবশেষে সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত থাকাবস্থায় বিগত ৩০.০৯.২০১১ইং তারিখে তিনি শরীয়তপুর জেলা থেকে অবসর গ্রহণ করেন।
তার স্ত্রী এডভোকেট মাজেদা চৌধুরী (এম.এ, এলএল.বি) ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য বটেন। এরই পাশাপাশি তার একমাত্র ছেলে মোঃ মাহমুদুর রহমান শাওন লন্ডন থেকে এলএল.বি (অনার্স) এবং এলএল.এম পাশ করার পর লিংকনস্ ইন থেকে ব্যারিস্টারী ডিগ্রি অর্জন করে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। এরই পাশাপাশি একমাত্র মেয়ে ফারজানা রহমান শান্তা লন্ডন থেকে এলএল.বি (অনার্স) এবং এলএল.এম ডিগ্রি অর্জনের পর বর্তমানে ব্যারিস্টারীর শেষ পর্যায়ে রয়েছেন এবং আইন পেশায় নিয়োজিত রয়েছেন। আইন বিষয়ের উপর এই লেখকের বিভিন্ন আর্টিকেল দেশের বিভিন্ন পত্র পত্রিকায় যথারীতি প্রকাশিত হয়েছে।
শরীয়তপুর জেলায় কর্মরত থাকাবস্থায় এবং অবসর গ্রহণের পর ঢাকার Stamford University-তে সহকারী অধ্যাপক (পার্ট টাইম) হিসেবে তিনি দুই বছর শিক্ষকতা করেন। ঐ সময়ে তিনি American World University (Bangladesh Study Center), California, USA থেকে Rule of Law under the Constitution of Bangladesh” বিষয়ের উপর বিগত ২০১৫ ইং সনের ১লা আগস্ট Degree লাভ করেন। উপরোক্ত পিএইচ.ডি থিসিসটি আরও বর্ধিত কলেবরে ইতিমধ্যেই বই আকারে যথারীতি প্রকাশিত হয়েছে। অসংখ্য তথ্যবহুল এই বইটি ইতিমধ্যেই সুধী মহলের প্রশংসা অর্জন করেছে। বর্তমানে তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্টের (হাইকোর্ট বিভাগের) আইনজীবী হিসেবে আইন পেশায় নিয়োজিত রয়েছেন।
-প্রকাশক

Showing the single result

Show
Home
Shop
Wishlist0
Back to Top

Search For Products

Product has been added to your cart