ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম ১৯৫৬ সালের দোসরা এপ্রিল দিনাজপুর জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দিনাজপুর ও পাবনা জেলা স্কুল, পাবনা সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন। তিনি ১৯৮১ সালে বাংলাদেশ পুলিশের সরাসরি ক্যাডেট এসআই পদে নিয়োগ পেয়ে ১৯৮৪ সালে মাত্র ৪ বছরে ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি পান। চাকুরিতে সাহসিকতাপূর্ণ ভূমিকার জন্য তিনি ১৯৯২ সালে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক’ প্রাপ্ত হন। ২০১০ সনে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে তিনি র্যাব-৫ রাজশাহীতে কোম্পানি কমান্ডার হিসেবে যোগদান করেন। ২০১৩ সালে তিনি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য হিসেবে সুদানের দারফুর প্রদেশের রাজধানী নিয়ালায় চাকুরি করাকালীন ‘জাতিসংঘ পদক’ প্রাপ্ত হন। র্যাব-৫-এ চাকুরি করার কালে তিনি সেরা কোম্পানি কমান্ডার নির্বাচিত হন এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ তাকে ‘আইজি পদক’ প্রদান করা হয়।
Showing all 5 results




