রহমান হাবিব-এর ‘আল মুজাহিদী: মৃত্তিকার কবি গ্রন্থটি হাজার বছরের বাংলা কবিতার ইতিহাসঐতিহ্য-সংস্কৃতি-ধর্ম-নৃতত্ত-রাজনীতি ও সমাজ – প্রভৃতি বিষয়ের প্রজ্ঞাগত সংশ্লেষণকে সামগ্রিকতার দর্শন হিসেবে মূল্যায়নের প্রয়াস। উল্লেখ্য যে, বাঙালির কাব্যদর্শনভাবনার অনুচিন্তনকে উভয়বঙ্গে এভাবে কেউ ইতিপূর্বে আলােকপাত করেননি। কবিতার আবেগ, অনুভূতি, প্রেম ও নিসর্গচেতনার সঙ্গে জীবনের বহুরৈখিক বিষয়ব্যাপ্তির প্রাজ্ঞতার দর্শনকে এ গ্রন্থে নবতর দৃষ্টিতে উপস্থাপনের প্রচেষ্টা চালানাে হয়েছে । চর্যাপদের কবিতা থেকে শুরু করে মধ্যযুগের কবিতাসহ উনিশ শতকের আধুনিক কবিতার পথ-পরিক্রমা পার হয়ে বিশ শতকের ত্রিশের দশকের বৈশ্বিক কাব্যচেতনামূলক কবিতাসমেত বাংলাদেশের চল্লিশ থেকে আশির দশকের কবিতাসহ গত শতাব্দীর নব্বই দশকের কবিতার সংক্ষিপ্ত রূপরেখাভিত্তিক পর্যালােচনা সম্পৃক্ত জীবনের বহুমুখী প্রজ্ঞাচেতনার সামূহিকতার দর্শনকে এ গ্রন্থে পর্যবেক্ষণ করা কয়েছে । ষাটের দশকের কবি আল মুজাহিদীর কবিতায় মৃত্তিকা, স্বদেশ, নারীচেতনা, সমাজ-রাজনীতি-সংস্কৃতি ও নৃতত্ত্ববােধ, নান্দনিকতা, নৈতিকতা, ইহলৌকিকতা এবং স্রষ্টার প্রতি বিশ্বাসসহ সত্যের প্রতি অবিচলতা এবং মানবের সম্ভাবনার প্রতি ইতিবাচক আশ্বস্ততা অভিব্যক্ত হয়েছে। তাঁর কবিতার সে দৃষ্টিভঙ্গিসমূহকে দর্শনভাবনার সম্পৃক্ততায় এ গ্রন্থে নিরীক্ষা করা হয়েছে। যে কোন শিল্পীর দর্শন মূলত মৃত্তিকা ও মানবকে কেন্দ্র করেই বিনির্মিত হয় । কবি আল মুজাহিদীর কবিতার দর্শন মৃত্তিকানির্ভর বলেই গ্রন্থের উপযুক্ত নামকরণ।

Showing the single result

Show
Home
Shop
Wishlist0
Back to Top

Search For Products

Product has been added to your cart