প্রকৌশলী এমডি আমিনুল ইসলাম (ডাকনাম রানা)’র জন্ম ৩০শে জুন (প্রকৃত ১৩ই অক্টোবর), ১৯৯০ সালে নেত্রকোনায়। মাতাঃ মাহমুদা বেগম এবং পিতাঃ এমডি. ইব্রাহীম খলিল। পড়াশোনা করেছেন BUET, IBA, IER, IDMVS ঢাকা বিশ্ববিদ্যালয়, GSC, KJSGHS প্রভৃতি প্রতিষ্ঠানে। বর্তমানে তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ডে উচ্চশিক্ষা ও গবেষণায় নিয়োজিত। একাধিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ফ্যাকালটি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া নিজস্ব কনসালটেন্সি ফার্ম-সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন এবং ব্যাংকে আইটি ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। মূলত শিখন, শেখানো, গবেষণা লেখালেখিই তার নেশা আর সমাজসেবা তাঁর প্রধান শখ। ২০১০ সালে যুক্তরাজ্যের ডিউক অব এডিনবারা হতে পর্যায়ক্রমে ব্রোঞ্জ, সিলভার, গোল্ড ও এওয়ার্ড লিডার সম্মাননা প্রাপ্ত হোন। এছাড়া পল্লিকবি জসীমউদ্দীন সম্মাননা ২০১৮, লিও ক্লাব স্বর্ণপদক, ব্রিটিশ কাউন্সিল একটিভ সিটিজেন, রোটার‌্যাক্ট ক্লাব পুরস্কার-সহ একাধিক দেশীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি মিলেছে। জাপান, চায়না, সিঙ্গাপুর, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার, সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেছেন।
গুগল ও মাইক্রোসফট ইতোমধ্যে তাকে ‘এডুকেটর’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। একাধিক বিদেশি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শর্টকোর্স সমাপ্ত করেছেন। জুপিটার, লেকচার, ইত্যাদি, অনিন্দ্য প্রভৃতি প্রকাশনী হতে নিয়মিত তার বই প্রকাশিত হচ্ছে।
সুন্দর, সাম্য, শান্তিময় এবং ন্যায়ের বাংলাদেশ তাঁর স্বপ্ন।

Showing all 6 results

Show
Home
Shop
Wishlist0
Back to Top

Search For Products

Product has been added to your cart