ফাইহানের জন্ম ৭ই মার্চ, ১৯৯২। সর্ব উত্তরের জেলা হিমালয় কন্যা পঞ্চগড়ের আটোয়ারীতে। মা হালিমা খাতুন। বাবা বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল করিম একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। পরিবারের ছয় ভাই-বোনের মধ্যে কবি পঞ্চমতম। আটোয়ারী পাইলট উচ্চ বিদ্যালয় হতে ২০০৯ সালে মাধ্যমিক, রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ হতে ২০১১ সালে উচ্চ মাধ্যমিক এবং ২০১৭ সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারী ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকায় কর্মরত। কবিতা লেখার হাতেখড়ি হয় কৈশোর থেকেই। “শিল্পীর বুকে আঁধার” কবির প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ।
Showing the single result
