কবি-কথাসাহিত্যিক জামিল আখতার বীনুর জন্ম ১১ আগস্ট, ১৯৪০ খ্রিস্টাব্দে, অবিভক্ত বঙ্গের মেদিনীপুরে। পৈর্তৃক নিবাস বগুড়ায়। বাংলাসাহিত্য স্নাতকোত্তর এই গল্পকার কবি’র অনন্য কৃতিত্ব সম্পাদনা কর্মেও। তার সম্পাদিত সাহিত্যপত্র ‘কথকতা’ আপন বৈশিষ্ট্যে চিহ্নিত ও সাহিত্য অঙ্গনে সমাদৃত। ‘শিক্ষাবিচিত্রা’ সম্পাদনার ক্ষেত্রে ভিন্নমাত্রায় তার সম্পাদকীয় দক্ষতার পরিচয় মেলে। সে পরিচয় আরও স্পষ্ট ‘কে বলে গো সেই প্রভাবে নেই আমি’ স্মারকগ্রন্থ সম্পাদনায়।
মূলত কবি জামিল আখতার বীনুর কবিতাগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য ‘সাড়া দাও কথা বলো ঘুম ভেঙেছে ফুলের’ম অনুকবিতা সংকলন ‘তোমার জন্য’, ‘জোনাক স্ফুলিঙ্গ’, ‘জাতিন্মর হতে চাই’, প্রতীক্ষার মুখচ্ছায়া’ ও ভালোবাসা তোমার জন্য’। স¤প্রতি প্রকাশিত কাব্যগ্রন্থ ‘মগ্ন চৈতন্যে আলোর অভিসার’, ‘অনুভবের খেরোখাতা’ ও ‘বিষণœ নীল’।
গল্প সংকলন ‘নীলহরিতের জলছবি’র পরিবর্ধিত নতুন সংস্করণ কথাসাহিত্যিক জামিল আখতার বীনুকে ভিন্ন মাত্রায়র পরিচয়ে তুলে ধরবে। কবি ও কথাশিল্পী বীনুর কলম এখনো সক্রিয়। প্রমাণ বর্তমান কাব্যগ্রন্থ : ‘শেষ পরানের কড়ি’।
Showing all 2 results

