জামশেদ নাজিম। পেশায় সাংবাদিক। বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভিতে কর্মরত আছেন। কাজের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অনুসন্ধানী রিপোর্টিঙের জন্য পেয়েছেন ‘সাগর-রুনি স্মৃতি পদক’ ডিআরইউ-গ্রামীণফোন বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০১৪। সাংবাদিকতার পাশাপাশি নিজেকে লেখক হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন। পেয়েছেন পাঠকপ্রিয়তা। ২০১৭ সালে তাঁর প্রথম উপন্যাস ‘একটি গল্পের গল্প’ প্রকাশিত হয়। দ্বিতীয় উপন্যাস ‘গল্পটির বাকি অংশ’ প্রকাশিত হয় ২০১৮ সালে। দাঁড়িকমা প্রকাশনী থেকে বের হওয়া এ বইদুটি উভয় বছর প্রকাশনীকর্তৃক ‘বেস্ট সেলার’ স্বীকৃতি পায়। ‘আবেগের জলডুবি’ লেখকের তৃতীয় উপন্যাস। উপন্যাসের পাশাপাশি গল্প ও কবিতা লেখার চর্চাও তিনি অব্যাহত রেখেছেন।
Showing all 3 results


