জন্ম ২৭শে মে। জন্ম ও বেড়ে ওঠা ঢাকা জেলায়। ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে পড়াশোনার শুরু। ছোটবেলা থেকেই বাবামায়ের অনুপ্রেরণায় চরম সাহসিকতার সহিত স্কুলের চৌকাঠে ছুটে চলা… নির্ধারিত পাঠ্যপুস্তকের বাইরে গল্পের বই পড়ার নেশা ছিল তুমুল যার সুবাদে বিশ্ব সাহিত্য কেন্দ্রে বাবার হাত ধরে অদম্য গতিতে নিয়মিত যাতায়াত। উড়ন্ত চলার মাঝপথে সংসারি হতে হয় কানিজ আকবারকে, সহধর্মীর উৎসাহ ও সহযোগিতায় বাংলা সাহিত্যের প্রতি নিবিড়তা কখনোই কমেনি তার। ব্যক্তিগত জীবনে তিনি একজন গৃহিণী। তিনি দুই পুত্র সন্তানের জননী। লেখালেখির পাশাপাশি কানিজ আকবার ফুলের বাগান ও ভ্রমণ এ দু’টো জিনিসকে খুব বেশি উপভোগ করেন।
দারুণভাবে সাহিত্য প্রেমকে যৌথ কবিতার বইয়ে আঁকড়ে ধরে রাখলেও ‘মেঘ ভাঙা আখর’ তার প্রথম একক কাব্যগ্রন্থ। আশা করি, প্রথম কাব্যগ্রন্থ টি পাঠকের হৃদয় স্পর্শ করতে সক্ষম হবে।
Showing the single result
