বাংলাদেশের সাহিত্যাঙ্গনে খালেক বিন জয়েনউদদীন সুপরিচিত নাম। শিশুতোষ রচনা ও বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রবন্ধ লিখে যথেষ্ট সুনাম অর্জন করেছেন। পঞ্চাশ বছর ধরে সাহিত্যচর্চা করছেন। তাঁর রচিত ধানসুপারি, পানসুপারি, আতাগাছে তোতাপাখি, আপিল চাপিল ঘণ্টিমালা, প্রথম লেখার আনন্দ, কন্যে তুমি শেখ হাসিনা, জলকন্যে ঘাঘোর নদী, বকুলবনে জোছনাপরি, মউঝুরঝুর পুবাল হাওয়া, রোকনুজ্জামান খান দাদাভাই, নলিনীকান্ত ভট্টশালী, দুই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধুর ছেলেবেলার গল্প, বাঙালির শ্রেষ্ঠসন্তান বঙ্গবন্ধু শেখ মুজিব, শেখ মুজিব ও বত্রিশের সেই মানুষটি, বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমান, বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান শেখ রাসেল, সাকিন টুঙ্গিপাড়া, ছোটোদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, টুঙ্গিপাড়ার শেখ পরিবার, বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের গণহত্যা, হস্তাক্ষরে শামসুর রাহমানের ছড়াকবিতা ও পালকি চলে গগনতলে; একাত্তরের মুক্তিযুদ্ধ ও একাত্তরের মিত্রমাতা ইন্দিরা গান্ধী বইগুলো পাঠকমহলে বিপুলভাবে সমাদৃত হয়েছে খালেক বিন জয়েনউদদীন ১৯৫৪ সালের ২৪শে জানুয়ারি গোপালগঞ্জ জেলার কোটালিপাড়াধীন চিত্রাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৫ সালে ঢাবি থেকে এমএ পাশ করেন। তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন এবং যুদ্ধকালে যশোরের বারোবাজারে ধৃত হয়ে পাকিস্তানি সেনাছাউনিতে অকথ্য নির্যাতন ভোগ করেন এবং সাত মাস বন্দি থাকেন। সেনাছাউনিগুলো হলো : যশোর এইচকিউ, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া। পঁচাত্তরের পর তিনি ছড়া লিখে বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদ করেন, যা নির্মলেন্দু গুণ ও আবুল ফজলের রচনার সাথে মাসিক সমকালে প্রকাশিত হয়। সাহিত্যচর্চার জন্য তিনি বঙ্গবন্ধু সাহিত্য পরিষদ, বাংলাদেশ লেখিকা সংঘ, অগ্রণী ব্যাংক, তরিকত মিশন, আবু জাফর ওবায়দুল্লাহ স্মৃতি পরিষদ, কোটালীপাড়া গুণীজন সংবর্ধনা পরিষদ ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেছেন।
Showing the single result
