খান মুহাম্মদ রুমেল। কবিতা লেখা নেশা। পেশায় গণমাধ্যমকর্মী। লিখে আনন্দ পাই। তাই লিখি। হয়তো লেখাটা নিয়তি নির্ধারিত ছিল। এসএসসি পাশ করেছি নরসিংদী থেকে। তারপর নটর ডেম কলেজ। ঢাকা বিশ্ববিদ্যালয়। সার্টিফিকেটের দৌড় এই পর্যন্তই। নিতান্তই আটপৌরে সাদামাটা জীবন আমার। চমক বলতে কিছু জিনিস মাঝে মাঝে হয়তো ঘটে।
কাজ শেষে প্রায়ই মাঝরাতে বাড়ি ফিরি পায়ে হেঁটে। আকাশের দিকে তাকিয়ে ভাবি, জীবন আসলে কী? জীবনে কী চায় মানুষ! সব মানুষের কি স্বপ্ন থাকে? মনের ভেতর থেকে কেউ উত্তর দেয়- সবারই স্বপ্ন থাকে। আমার স্বপ্ন তাহলে কী? স্বপ্ন তাড়া করছি এখনো। নিশ্চয় একদিন ধরা দেবে স্বপ্ন।
Showing all 3 results


