কৃষিবিদ অলক বর্মন বাংলাদেশের একজন স্বনামধন্য কৃষিবিজ্ঞানী। তিনি ১৯৮৯ সালে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সাখুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা বীর মুক্তিযোদ্ধা স্বর্গীয় শ্রী যতীন্দ্র চন্দ্র বর্মন ও মাতা গীতা রাণী বর্মন। তিনি ২০১১ সালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক সম্পন্ন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ২০১৪ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ২০১৩ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টিটিউট এর সরেজমিন গবেষণা বিভাগ, টাংগাইলে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টিটিউট, গাজীপুর এর মৃত্তিকা বিজ্ঞান বিভাগে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তিনি দীর্ঘ ১০ বছর তার গবেষণার মাধ্যমে বাংলাদেশের কৃষি খাতে উল্লেখযোগ্য অবদান রেখে যাচ্ছেন। তার গবেষণার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ছাদ বাগানের সমন্বিত পুষ্টি ব্যবস্থাপনা, চরাঞ্চলের ফসল উৎপাদনের স্যান্ডবার প্রযুক্তি ও সার ব্যবস্থাপনা, একই জমিতে প্রতি বছর চার ফসল উৎপাদনে সার ব্যবস্থাপনা, চরাঞ্চলে কৃষক পর্যায়ে চীনাবাদাম উৎপাদন ও সংরক্ষণ প্রযুক্তি। তিনি ২০১৫ সাল থেকে ছাদ বাগানের সমন্বিত পুষ্টি ব্যবস্থাপনা ও উৎপাদন পদ্ধতি নিয়ে কাজ করছেন। তিনি বিজ্ঞানী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, ছাদ বাগানী ও সুশীল সমাজকে ছাদ বাগানের উৎপাদন কৌশল শীর্ষক প্রশিক্ষণ দিয়েছেন। তিনি দেশি ও আন্তর্জাতিক জার্নালে একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন।
Showing the single result
