কবি ও নাট্যকার মাহবুব আলম জন্মগ্রহণ করেন ১৩৯২ বঙ্গাব্দের ১লা ফাল্গুন শুক্লপক্ষের ভরপূর্ণিমায়। বাবা মকবুল হোসেন এবং মা মনোয়ারা বেগমের দুই সন্তানের কনিষ্ঠ সে। বগুড়া জেলার সোনাতলা উপজেলায় দীঘদাইড় নামে এক ইউনিয়নের মহিচরণ গ্রামে জন্ম হলেও ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন জেলা শহরে। স্কুল কলেজের গÐি পেরিয়ে বগুড়া সরকারি আযিযুল হক কলেজে ভর্তি হোন ইংরেজি সাহিত্যে। সেখান থেকে ¯œাতক ও ¯œাতকোত্তর পাট চুকিয়ে চলে আসেন ঢাকা শহরে।
থিয়েটারের যোগসুত্র ছোটবেলা থেকেই। প্রথমে পাড়ায় ‘নবযাত্রা’ নাট্য সংগঠনের সাথে যুক্ত হলেও ২০১৫ সাল পর্যন্ত নিয়মিত কাজ করেছেন ‘প্রাকৃতজন’ নাট্যদলে। নাট্যকার হিসেবে পেয়েছেন জয়পুরহাট ‘শান্তিনগর থিয়েটার সম্মাননা ২০১৯’ এবং ‘মঞ্চশিল্পী নাট্য ও সাংস্কৃতিক কল্যাণ সংঘ প্রবর্তিত- গুণীজন সম্মাননা-২০২১’। প্রথম প্রকাশিত বই ‘তিনকড়ি’।
কবি ও নাট্যকার মাহবুব আলম বর্তমানে শিশুদের টেলিভিশন ‘দুরন্ত’ তে কর্মরত আছেন।
বৈবাহিক জীবনের সঙ্গী পিংকি আকতার। কন্যাদ্বয়Ñ মাহবুবা জান্নাত মাভৈ এবং মেহেরুবা বেহেস্তা ইলমা।

Showing the single result

Show
Home
Shop
Wishlist0
Back to Top

Search For Products

Product has been added to your cart