মাহাবুব আলম সুমন ১৯৮৩ সালের ৬ই জুন মাদারীপুর জেলার কালকিনি থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মরহুম নোয়াব আলী মিয়া দীর্ঘকাল এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন। উনসত্তরের গণ অভ্যুত্থান এবং ’৭১-এর মহান মুক্তিযুদ্ধে তাঁর বিশেষ সম্পৃক্ততা ছিল। মাহাবুব আলম সুমন কৃতিত্বের সাথে শিক্ষাজীবন শেষ করে বর্তমানে একজন পুলিশ কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাÐের সাথে জড়িত। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যাসন্তানের জনক।
Showing the single result
