হারতে হারতেও হেরে না-যাওয়া মানুষ কবি মাহবুব রুমন। তুমুল সর্বনাশেও অবিচল থাকা যার স্বভাব। শেষতক সবকিছু বদলে দিয়ে নতুনভাবে নতুন পরিচয়ে ঘুরে দাঁড়ানো এক ব্যোহেমিয়ান। আবাল্যের অগোচর, অবহেলা তাকে কবি করে তুলেছে। তাই তার কবিতায় এরই দ্যোতনা ফুটে ওঠে বিভিন্ন আঙ্গিকে। তার কবিতা হয়ে ওঠে সকল অবহেলিতের কণ্ঠস্বর।
পিথাগোরাস জ্যামিতির সমীকরণে জীবনের সকল হিসেব মেলাতে চেয়েছেন আর কবি মাহবুব রুমন মেলাতে চান কবিতার গাঁথুনিতে। শব্দের বিন্যাসে ভুলে থাকতে চান জীবনের টানাপোড়েন। সবাই কবিতা লেখেন আর তিনি জীবন লেখেন কবিতায়।
২২শে নভেম্বর ১৯৯০ সালে নেত্রকোনার পূর্বধলা উপজেলার অবহেলিত গ্রাম ধলামূল গাঁও-এ জন্ম। গুণগত পরিবর্তনের লক্ষ্যে প্রতিষ্ঠা করেন শিক্ষা ও সমাজ সেবামূলক সংগঠন ‘কংস মৈত্রী’। মাধ্যমিক নেত্রকোনা উচ্চ বিদ্যালয়, উচ্চমাধ্যমিক শহিদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ থেকে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় জীবনে প্রতিষ্ঠা করেন ‘বাউন্ডুলে ছাত্র সংঘ’। এছাড়াও বিভিন্ন সংগঠনে যুক্ত ছিলেন। এটিই প্রথম পুস্তক আকারে প্রকাশিত কাব্যগ্রন্থ হলেও লিখছেন বাল্যকাল থেকে, প্রকাশ পেয়েছে বিভিন্ন মাধ্যমে।
বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন সদস্য তিনি।
Showing the single result
