মনিরুজ্জামান রোহান। কবি, লেখক, প্রাবন্ধিক ও সম্পাদক। জন্ম : ১০ই অক্টোবর, ১৯৮৪ খ্রিষ্টাব্দ। পৈত্রিক নিবাস ঝিনাইদহ জেলায়। পিতার চাকরি- সূত্রে মানিকগঞ্জ জেলায় স্থায়ীভাবে বসবাস করছেন। স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও জাতীয় বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নট্রামস) থেকে কম্পিউটারে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। দীর্ঘদিন কম্পিউটার প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছেন। বাংলা একাডেমিতে ২০১৪ খ্রিষ্টাব্দে প্রথম শ্রেণির কর্মকর্তা পদে যোগদান করেন। বর্তমানে তিনি বাংলা একাডেমির তথ্যপ্রযুক্তি উপবিভাগে কর্মরত।
সাহিত্যজগতে উজ্জ্বল পদচারণা রয়েছে তার। সম্পাদনা দিয়ে সাহিত্যের পথে যাত্রা শুরু করেন। ‘কালি ও কবিতা’ সাহিত্যপত্রটির প্রতিষ্ঠাতা সম্পাদক। পাশাপাশি বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকার সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
মৌলিক বই : ‘ভালোবাসার রং’ (২০২৩)
সম্পাদিত বই : ‘পৃথিবীর মানচিত্রে একটি মুজিব তুমি’ (২০২০), ‘কালি ও কবিতা’ (২০২১)। এছাড়াও বিভিন্ন পত্রিকা ও সাহিত্যপত্রে তার কবিতা, গল্প ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
Showing the single result
