মিজাহারুল ইসলাম পৈতৃক নিবাস নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কাউরাট গ্রামে। তাঁর জন্ম ১৯৮৬ সালের পহেলা মার্চ। তিনি সাজেদা আক্তার ও মরহুম সোনা মিয়ার কনিষ্ঠ সন্তান। নিজ গ্রামের কাউরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবনের হাতেখড়ি। বিজ্ঞান বিভাগের ছাত্র মিজাহারুল ইসলাম ২০০১ সালে কেন্দুয়া জয়হরী স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০০৩ সালে কেন্দুয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তিনি ২০০৮ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০১৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে মাস্টার্স ইন গভর্নেন্স স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০১২ সালে ব্যাংক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করলেও বর্তমানে তিনি সাব-রেজিস্ট্রার পদে কর্মরত। তাঁর স্ত্রী উম্মে সালিক রুমাইয়া সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সিলেট জেলায় কর্মরত। মিজাহারুল ইসলাম ও উম্মে সালিক রুমাইয়ার একমাত্র কন্যা মাহজাবিন সায়র মৃন্ময়ী।
গ্রন্থ : প্রথম একক মৌলিক কাব্যগ্রন্থ মৃন্ময়ী। এছাড়া আমি কবি নই শব্দ শ্রমিক, নৈঃশব্দ্যের কাব্য ও নীল জোছনা নামের তিনটি যৌথ কাব্যগ্রন্থ রয়েছে।

Showing all 2 results

Show
Home
Shop
Wishlist0
Back to Top

Search For Products

Product has been added to your cart