জন্ম ১৯৬৩ সালে টাঙ্গাইল জেলার যমুনা নদীবিধৌত নিভৃত পল্লিতে। বেড়ে উঠা সেই অকৃত্রিম প্রকৃতির কোলে। পড়াশোনার হাতেখড়ি গ্রামের স্কুলে। মাধ্যমিক পর্যন্ত গ্রামেই কেটেছে। উচ্চমাধ্যমিক নটর ডেম কলেজ থেকে। স্নাতক ও স্নাতকোত্তর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে। বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে কর্মজীবন শুরু। পরবর্তীতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট হয়ে বাংলাদেশ সিভিল সার্ভিস ’৮৬ মাধ্যমে পুলিশ বিভাগে যোগদান। চাকুরি জীবন কেটেছে দেশের বিভিন্ন অঞ্চলে। ময়মনসিংহ, সাতক্ষীরা জেলায় ছিলেন এসপি হিসেবে। পুলিশে চাকুরি জীবনের শুরুতে ১৯৯৪ সালে ‘অপারেশন আপহোল্ড ডেমক্র্যাসি’ মিশনে আন্তর্জাতিক পুলিশ মনিটর হিসেবে হাইতিতে যাওয়ার সুযোগ পান। এরপর বসনিয়া, কসোভো ও আইভরি কোস্টে জাতিসংঘ মিশনে কাজ করেছেন। জাতিসংঘ মিশনে কাজ করার সুবাদে ও প্রশিক্ষণে, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, ইংল্যান্ড, ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়া-সহ ইউরোপ, আফ্রিকা, এশিয়ার প্রায় ২২টি দেশভ্রমণের সুযোগ পান। বর্তমানে নৌ পুলিশ ঢাকায় কর্মরত আছেন।
Showing the single result
