মোহাম্মদ সা‘দাত আলী, জন্ম : ১৪ সেপ্টেম্বর, ১৯৫০; উপজেলা মনোহরদি, জেলা নরসিংদী। গবেষক, শিক্ষক, গ্রন্থাগারিক এবং সুলেখক।
তার লেখা গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান এবং সাহিত্যে নোবেল লরিয়েটদের ওপর রচিত জীবনীগ্রন্থগুলোর জন্যই তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
মোহাম্মদ সা’দাত আলীর রচনার বৈশিষ্ট্য হলো জটিল বিষয়গুলোও তিনি প্রাঞ্জলভাবে লিখতে পারেন। তার রচনাশৈলীর গুণে নিরস বিষয়ও সুখপাঠ্য এবং হৃদয়গ্রাহী হয়ে ওঠে। তার প্রায় প্রতিটি গ্রন্থই ইতোমধ্যে বিদগ্ধজন ও সুধীসমাজের দৃষ্টি আকর্ষণ করেছে। জনাব আলীর প্রকাশিত গ্রন্থ সংখ্যা ষাটের বেশি।
বিশ্ববিদ্যালয়ে চাকরির সুবাদে এশিয়া ও ইউরোপের কয়েকটি দেশ ভ্রমণের সুযোগ হয়েছে তাঁর। সর্বশেষ ভ্রমণ করেছেন আফ্রিকার জাম্বিয়া। তিনি ঢাকা সেনানিবাস ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণের পর লেখালিখি ও সম্পাদনা কর্মে মনোনিবেশ করেছেন। তাঁর সর্বশেষ প্রকাশনা ‘নরসিংদীর লোকজ ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতি’।

Showing the single result

Show
Home
Shop
Wishlist0
Back to Top

Search For Products

Product has been added to your cart