মোঃ শাহজাহান মিয়া, জন্ম : ০১.০৭.১৯৪৯ ইং, গ্রাম : বাট্টা (বড়বাড়ি), উপজেলা : কেন্দুয়া, জেলা : নেত্রকোণা। ১৯৬৫ ইং সনে কেন্দুয়া জয়হরি স্প্রাই ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিক এবং ১৯৭২ সালে তিনি ঢাকা কলেজ থেকে আইএ পাশ করেন।
তিনি ১৯৬৯ ইং সনে পুলিশ কনস্টেবল পদে যোগদান করেন। তিনি পুলিশ বিভাগীয় পরীক্ষায় ১৯৭২ সালে উত্তীর্ণ হয়ে এএসআই পদে এবং ১৯৭৩ সালে এসআই পদে পদোন্নতি পান। ১৯৭১ সালের ২৫শে মার্চ সেই ভয়াবহ কালরাতে রাজারবাগ পুলিশ লাইন্স ওয়্যারলেস অপারেটর পদে দায়িত্বরত অবস্থায় পাকসেনারা রাজারবাগ আক্রমণ করলে নিজ উদ্যোগে সশস্ত্র প্রথম প্রতিরোধযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। এ সময় পাকসেনাদের আক্রমণের সংবাদ তাৎক্ষণিকভাবে নিজে লিখে ওয়্যারলেসের মাধ্যমে সারাদেশের ১৯টি জেলা ও বত্রিশটি মহকুমায় মেসেজ দেন : ‘ইধংব ভড়ৎ ধষষ ংঃধঃরড়হং ড়ভ ঊধংঃ চধশরংঃধহ ঢ়ড়ষরপব াবৎু াবৎু রসঢ়ড়ৎঃধহঃ সবংংধমব ভড়ৎ ুড়ঁ. কববঢ় হড়ঃব. কববঢ় ষরংঃবহরহম ধিঃপয. ডব ধৎব ধষৎবধফু ঁহফবৎ ধঃঃধপশবফ নু চধশ অৎসু. ঞৎু ঃড় ংধাব ুড়ঁৎংবষভ ড়াবৎ ধহফ ড়ঁঃ.’
এই বার্তা পাঠানোর পর রাজারবাগের প্রশাসনিক ভবনের ছাদ থেকে সহকর্মীদের সাথে পাকসেনাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হন। ওইদিন ভোরে পাকসেনাদের হাতে বন্দি হয়ে ২৮শে মার্চ পর্যন্ত পাকসেনাদের অমানুষিক নির্যাতনের স্বীকার হন।
এরপর ১০ই এপ্রিল দুই সহোদরকে সাথে নিয়ে পুনরায় পায়ে হেঁটে ভারতে গিয়ে এগারো নং সেক্টরে ধর্মপাশা, চান্দুয়া, ঘোষগাঁও ও বিজয়পুর-সহ বিভিন্ন এলাকায় পাকসেনাদের বিরুদ্ধে অসীম সাহসিকতার সাথে মুক্তিযুদ্ধে অংশ নেন। ৭ই ডিসেম্বর ১৯৭১ বিজয়পুরের সম্মুখযুদ্ধে তিনি এবং তাঁর তিন সহযোদ্ধা পাকসেনাদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে গুরুতর আহত হন।
মহান বিজয়ের পর ২১শে ডিসেম্বর নিজ কর্মস্থলে যোগদান করেন।
১০ই জানুয়ারি ১৯৭২ ইং বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের পর ১১ই জানুয়ারি ১৯৭২ ইং থেকে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট পর্যন্ত তিনি গণভবনস্থ ওয়্যারলেস কন্ট্রোলরুমের দায়িত্বপালন করেন। ১৯৭০ সালে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। সপরিবারে বঙ্গবন্ধুর হত্যার পর বঙ্গবন্ধুর গণভবনে চাকুরি করার কারণে চাকুরি জীবনে তাঁর ওপর অবিচার করা হয় এবং তাঁকে প্রথমে কুমিল্লা ও পরে রাঙামাটি পার্বত্য জেলায় পোস্টিং দেওয়া হয়। সেখান থেকেই তিনি ১৯৮৫ সালে চাকুরি থেকে অবসরে যান। ব্যক্তিগত জীবনে তিনি ছয় ছেলেসন্তানের জনক। মুক্তিযুদ্ধে তাঁর বিশেষ অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়-সহ বেশ কিছু প্রতিষ্ঠানের সম্মাননা স্মারক পেয়েছেন।
Showing the single result
