বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বছর মাগুরা জেলার শ্রীপুর থানার কমলাপুর গ্রামে জন্মগ্রহণ করেন লেখক মফিজ উদ্দিন আহম্মেদ। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাঠ শেষে পাশের নাকোল রাইচরণ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেন। ঢাকায় মিরপুরের বশির উদ্দিন উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পাশ করেন। ঢাকা কলেজ হতে আইএসসি সমাপ্ত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ হতে মাস্টার্স ডিগ্রী লাভ করেন। ১৯৯৮ সালে ১৭ তম বিসিএস এর মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ময়মনসিংহ জেলা, রাজশাহী মহানগর, সিরাজগঞ্জ জেলা, ঢাকা মহানগর, রাঙ্গামাটি জেলা, গাজীপুর জেলা, চুয়াডাঙ্গা জেলা, কুষ্টিয়া জেলায় বিভিন্ন পদে পুলিশের চাকুরি করেছেন। সর্বশেষ ঢাকা মেট্রোপলিটন পুলিশে চার বছরের অধিক কাল কর্মরত আছেন। বর্তমানে তিনি যুগ্ম-পুলিশ কমিশনার, ট্রাফিক দক্ষিণ ঢাকা মেট্রোপলিটন পুলিশ হিসেবে দায়িত্ব পালন করছেন। নভেম্বর ২০১৮ মাসে তিনি ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত হন। জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে লাইবেরিয়া ও সুদানে দুই বছর কর্মরত ছিলেন। তিনি দেশে-বিদেশে অনেক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তার বেশ কিছু ছোট গল্প ও প্রবন্ধ লেখা আছে। ফেব্রæয়ারি ২০১৬’র বইমেলায় তার প্রথম কাব্যগ্রন্থ ‘খেয়াল’ প্রকাশিত হয়।

Showing the single result

Show
Home
Shop
Wishlist0
Back to Top

Search For Products

Product has been added to your cart