মোহাম্মদ শাহ্জামান বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার ভাসানচরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিশুকালে গর্ভধারিণী মা বেগম সাফেলা হাওলাদারকে হারিয়ে প্রতিক‚ল পরিবেশে বেড়ে ওঠা লেখক কৈশোরে বাবা মোহাম্মদ মকবুল হাওলাদারকেও হারান। তদুপরি মহান আল্লাহতায়ালার অসীম কৃপায় তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স-সহ স্নাতক এবং স্নাাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি ২০০৩ সালে বাংলাদেশ পুলিশবাহিনীতে সাব-ইন্সপেক্টর হিসেবে যোগদান করেন এবং ডিএমপি, ঢাকার তেজগাঁও, মোহাম্মদপুর, পল্টন, কামরাঙ্গীরচর এবং কোতয়ালি থানায় কৃতিত্বের সাথে দায়িত্বপালন করেন। ২০১২ সালে তিনি পুলিশ ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়ে ডিএমপি, ঢাকার প্রসিকিউশন বিভাগ, কেরানিগঞ্জ মডেল থানার পুলিশ ইন্সপেক্টর তদন্ত, এসএমপি, সিলেটের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ, ঢাকা জেলার ডিআইও-ওয়ান ও অফিসার ইনচার্জ ডিবি দক্ষিণ হিসেবে সাফল্যের সাথে দায়িত্বপালন করেন। বর্তমানে তিনি ঢাকা জেলার দক্ষিণ কেরানিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত আছেন। কর্মজীবনে তিনি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম, ডিআইজি (প্রশাসন), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা এবং শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম, পুলিশ সুপার, ঢাকা মহোদয়গণের আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁদের পদাঙ্ক অনুসরণ করার চেষ্টা করেন। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী লেখক তাঁর কর্মের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুখীসমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে বদ্ধপরিকর। অবসরে লেখক তাঁর প্রিয়তমা স্ত্রী সাগর, কন্যা দিয়া, ছেলে তাজÑÑ এদের নিয়ে সময় কাটাতে ভালোবাসেন। উপন্যাসটি তিনি গত শতাব্দীর নব্বই দশকে ছাত্রজীবনে রচনা করলেও বর্তমানে স্ত্রীর অনুপ্রেরণায় প্রকাশে উদ্যোগী হন।
Showing the single result
