জন্ম : ২৫ মাঘ ১৩৪৬ বঙ্গাব্দ। নরসিংদীর বেলাব উপজেলার বটেশ্বর গ্রাম। পিতা: মোহাম্মদ হানীফ পাঠান, মাতা : মেহেরুন্নেসা। তাঁর পিতা ছিলেন খ্যাতিমান ফোকলোরবিদ। পিতার গুণে গুণান্বিত মুহাম্মদ হাবিবুল্লা পাঠান। তাঁর জীবনব্যাপী প্রচেষ্টায় উয়ারী-বটেশ্বর এর প্রতœতাত্তি¡ক গুরুত্ব সমগ্র বাংলাদেশে বিশেষ পরিচিতি পেয়েছে। তাঁর সংগৃহীত বহু দুর্লভ প্রতœতাত্তি¡ক নিদর্শনÑ সম্ভারে তিনি স্বগৃহে গড়ে তুলেছেন ‘বটেশ্বর প্রতœসংগ্রহশালা’।
তাঁর প্রকাশিত গ্রন্থসমূহ : নরসিংদীর কবি সাহিত্যিক (১৯৮৬), নরসিংদীর লৌকিক খেলাধুলা (১৯৮৮), প্রতœতাত্তি¡ক নিদর্শন উয়ারী-বটেশ্বর (১৯৮৯), বাংলাদেশের লোক কাহিনী (১ম খÐ, নরসিংদী, ১৯৯৬), (২য় খÐ নেত্রকোণা, ১৯৯৭), (৩য় খÐ, ব্রাহ্মণবাড়িয়া, ১৯৯৮), নরসিংদী গাজীপুরের লোকঐহিত্য বিবাহ ও মেয়েলী ছড়া-গীত, (২০০০), বাংলাদেশের ভাটকবি ও কবিতা (১ম খÐ, ২০১২), বাংলা প্রবাদে লোককাহিনী (২০১২), উয়ারী বটেশ্বর শেকড়ের সন্ধানে (সুফি মোস্তাফিজুর রহমান সহযোগে, ২০১২), নরসিংদীর স্থাননাম উৎস ও বৈশিষ্ট্য সন্ধান (২০১৬), নরসিংদীর লোককবি (২০১৮), বাংলাদেশের লোকসাহিত্যে বঙ্গবন্ধু শেখ মুজিব ও মুক্তিযুদ্ধ (২০২০), সেকালের মাসিক পত্রিকা সবুজ পল্লী, (সম্পাদিত, ২০২২)।
ইতিহাসÑ প্রতœতত্ত¡ ও ফোকলোর গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০০৯ সালে বাংলা একাডেমি তাঁকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে এবং ২০২০ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। ২০১২ সালে ‘উয়ারী বটেশ্বর শেকড়ের সন্ধানে’ গ্রন্থটি প্রথম আলো বর্ষসেরা পুরস্কার আই এফ আই সি ব্যাংক সাহিত্য পুরস্কার লাভ করে।
Showing all 5 results




