নাছিমা বেগম এনডিসি। জন্ম ১০ জানুয়ারি, ১৯৬০ সালে, মুন্সীগঞ্জ জেলার মীরকাদিম পৌরসভার নুরপুর গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্সসহ স্নাতকোত্তর এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল এর অধীন ন্যাশনাল ডিফেন্স কলেজ হতে স্ট্রাটেজী এন্ড ডেভেলপমেন্ট বিষয়ে এম.ফিল. ডিগ্রি লাভ করেন। ১৯৮৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারে যোগদানের মধ্য দিয়ে তাঁর কর্মজীবন শুরু। অসাধারণ কর্মদক্ষতার মধ্য দিয়ে দীর্ঘ ১৯ বছর মাঠ প্রশাসনের বিভিন্ন পদে কর্মরত থেকে যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। দায়িত্ব পালন করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার গুরুত্বপূর্ণ পদে। ২০১১ সালে তিনি কৃতিত্বের সাথে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) শেষে সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক এবং ২০১৪ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন লাভ করেন। পরবর্তীতে সরকারের সচিব এবং সিনিয়র সচিব হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে নিষ্ঠা ও কর্মদক্ষতার মাধ্যমে সফলতার সাথে দায়িত্ব পালন করে ২০১৯ সালের ১০ জানুয়ারি থেকে পিআরএল-এ আছেন। বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক সেমিনার ও কর্মশালা এবং নারী উদ্যোক্তা উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। প্রতিবন্ধিতা এবং নারীর ক্ষমতায়নের বিষয়ে উল্লেখযোগ্য সংখ্যক গবেষনামূলক নিবন্ধ লিখেছেন। বিশেষ স্কুলের সমন্বিত শিক্ষা, অটিস্টিক শিশুদের শিখন ব্যবস্থা ও শিশুদের অটিজম এবং সমাজে এর প্রভাব বিষয়ে রয়েছে তাঁর গবেষণা কর্ম। তিনি একজন স্বভাব কবি। তাঁর লেখা কবিতা এবং গান প্রতিবন্ধী শিশু ও দুঃস্থ মানুষের মনে আশার আলো জাগায়। সমাজসচেতনতামূলক, উন্নয়ন বিষয়ক বিভিন্ন প্রচারণার অংশ হিসেবে লিখেছেন অনেক শ্লোগান। মুক্তিযুদ্ধ ও নারীর ক্ষমতায়ন বিষয়ক গান ও কবিতা রচনায় তিনি স্বচ্ছন্দ বোধ করেন। গানে গানে জাগরণ, আমি নাসিফ বলছি, অন্তরীক্ষ, আকাশ সমান স্বপ্ন এবং আর্দশমালা তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম। তাঁর স্বামী মো: ফয়জুর রহমান চৌধুরী সরকারের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে বর্তমানে পিআরএল-এ আছেন। তাঁদের দুই পুত্র, সাঈয়েদ আহমেদ চৌধুরী নাসিফ ও ফাহিম আহমেদ চৌধুরী নাঈম।

Showing the single result

Show
Home
Shop
Wishlist0
Back to Top

Search For Products

Product has been added to your cart