রাউফুন নাহার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। তারপর একই বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে সেখানেই প্রভাষক হিসেবে যোগ দেন। কাউন্সেলিং সাইকোলজির শিক্ষক হিসেবে তিনি মানসিক স্বাস্থ্যকর্মী তৈরির কারিগর হিসেবে কাজ করছেন, সেইসাথে নিজেও কাউন্সেলিং সেবা দিয়ে যাচ্ছেন।
দেশে ও বিদেশে মানসিক স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন প্রশিক্ষণে অংশ নিয়েছেন তিনি। তবে মূলত নন- ভায়োলেন্ট কমিউনিকেশন (NVC) এবং আই মুভমেন্ট ডিসেনসিটাইজেশন অ্যান্ড রিপ্রসেসিং (EMDR) এই দুটি চিকিৎ সাপদ্ধতিতেই তিনি দক্ষ ও আন্তর্জাতিকভাবে প্রশিক্ষণপ্রাপ্ত। ঘঠঈ বিষয়ে তিনি একাধারে গবেষণা করছেন, চর্চা করছেন এবং বিভিন্ন কর্মশালার মাধ্যমে তা সারাদেশে ছড়িয়ে দিতে কাজ করছেন।
এছাড়াও সংগীত ও যোগচর্চা বিষয়ে তার প্রশিক্ষণ ও দক্ষতা রয়েছে।
Showing all 2 results

