১৯৮৫ সালের ১০ই ডিসেম্বর শুক্রবার জুম্মার আজানের সময় জন্ম বরিশালে। সরকারি চাকুরিজীবী বাবার কল্যাণে শৈশব কেটেছে বিভিন্ন জেলাশহরে আর বরিশালে। বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বরিশাল সরকারি মহিলা কলেজ এবং সবশেষে সরকারি বি.এম. কলেজ থেকে ইংরেজি সাহিত্যে সম্মান-সহ মাস্টার্স শেষ করা। বর্তমানে এক সন্তানের জননী এবং সরকারি কর্মকর্তার অর্ধাঙ্গিনী। স্বামীর চাকুরির সুবাদে সারা বাংলাদেশ ঘুরে বেড়ানো এবং বাংলা মায়ের অকৃত্রিম প্রকৃতির অপরূপ শোভা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উপভোগ করার সৌভাগ্য আমার হয়েছে। বরিশালের মেয়ে বলেই জীবনানন্দ দাশের লেখনী সব সময়ই আমাকে বড়ো বেশি টানে। দিন শেষে নতুন দিনের জন্মে আমি আমার বাংলাদেশকে নতুন রূপে দেখতে পাই। আমার সবচেয়ে বড়ো পাওয়া আমার জন্মভ‚মি আমার বাংলাদেশ। যে-দেশ পাওয়ার জন্য ত্রিশ লক্ষ শহিদের মধ্যে আমার নানা তৎকালীন ইপিআর-এর সুবেদার মেজর শহিদ খন্দকার ফজলুর রহমান অন্যতম। যার বীরত্ব ও ত্যাগের স্বীকৃতি হিসেবে দেওয়া বীর-উত্তম (মরণোত্তর) উপাধি গর্বিত করেছে আমাদের সকলকে।
প্রকাশিত কাব্যগ্রন্থ : হৃদয় পুড়ছে প্রেমে অপ্রেমে ও ফেরারি অমাবস্যা
Showing all 3 results


