সিলেটের বিশ্বনাথের অন্তর্গত ইলামের গাঁও (ফকিরবাড়ির) এক সম্ভ্রান্ত পরিবারে ২০ জুলাই জন্ম গ্রহণ করেন।
পিতা শাহ আমিন উল্যা এবং মাতা হাওয়ারুননেছা আমিন।
বাল্যজীবন থেকে শিল্প সাহিত্যের পথে পা রাখেন। সেখান থেকেই লেখালেখির হাতেখড়ি।
সিলেটের এম সি কলেজ থেকে বি এস এস করে উচ্চতর বাসনা নিয়ে পাড়ি জমান ইউ কে তে। সেখানে ইউনিভার্সিটি অব বেডফোর্ডসার থেকে বি এ অনার্স এবং ইউনিভার্সিটি অব দ্যা ওয়েস্ট অব স্কটল্যান্ড থেকে এম বি এ করেন। তাছাড়াও তিনি লিডস্ ব্যাকেট ইউনিভার্সিটি, ইংল্যান্ড থেকে পি জি ডি এল (আইন), এল এল এম ডিগ্রি কৃতিত্বের সাথে অর্জন করেন। বর্তমান সময়ে লন্ডন বরা অব টাওয়ার হ্যামলেটস্ হোয়াইটচ্যাপেল ওয়ার্ড থেকে লেবার পার্টির নির্বাচিত কাউন্সিলর হিসেবে দায়িত্বরত আছেন।
শিল্প সাহিত্যের প্রতি গভীর অনুরাগের বহিঃপ্রকাশ থেকে শত ব্যস্ততার মাঝেও লেখালেখি এখনো দৃঢ় প্রত্যয়ে চালিয়ে যাচ্ছেন।
কবিতা, উপন্যাস, ছড়া, নাটক রচনাসহ এ পর্যন্ত প্রায় দুই হাজারের মতো গানের জনক হয়ে আছেন।
এক সময়ে নাট্যকর্মী হিসেবে সন্ধানী নাট্যচক্রের নিয়মিত সদস্য ছিলেন। অভিনয় এবং টেলিভিশন উপস্থাপক হিসেবে ব্যাপক পরিচিতি রয়েছে। ভালো লাগে সাহিত্য চর্চা, গান শোনা এবং গান রচনা করতে।
এই লেখকের আরেকটি প্রধান ভালোলাগা মানবতার জন্য কাজ করা তাই শিক্ষা এবং সেবায় অগ্রগতির জন্য নিজ পিতার নামে প্রতিষ্ঠা করেছেন শাহ আমিন উল্লাহ মাদ্রাসা ও এতিমখানা নামের একটি কর্মমুখী শিক্ষা প্রতিষ্ঠান এবং গরিবদের জন্য ফ্রি চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে দি ওয়ান পাউন্ড হসপিটালের একজন অন্যতম ট্রাস্টি হিসাবে নিরলস কাজ করে যাচ্ছেন।

Showing all 3 results

Show
Home
Shop
Wishlist0
Back to Top

Search For Products

Product has been added to your cart