শামীমা সুলতানার জন্ম খুলনায় ১৯৭৯ সালের ২৪শে জুন। তিন ভাইবোনের মধ্যে তৃতীয় শামীমা ১৯৯৬ সালে রোটারী স্কুল খুলনা থেকে এসএসসি, ১৯৯৮ সালে খুলনা সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংএ স্নাতক। পরবর্তীকালে এমবিএ করেন। লেখালেখির শুরু তখন থেকেই। খুলনা বিশ্ববিদ্যালয় প্রকাশনা ত্রৈমাসিক ‘সূত্রপাত’ এ লিখেছেন নানান বিষয় নিয়ে। স্ক্যান্ডিনেভিয়ান বাংলা সাহিত্য পত্রিকা ‘অনুশীলন’ এ তিনি নিয়মিত লিখছেন। প্রথম উপন্যাস ‘স্বপ্নপুরুষ’ একুশে বইমেলা ২০১৮ তে প্রকাশিত হয়েছে। ‘উত্তমপুরুষ’ তার দ্বিতীয় উপন্যাস। বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যাশনাল প্রোগ্র্যাম ম্যানেজার হিসেবে কাজ করছেন। ব্যক্তিজীবনে বিবাহিত ও দুই সন্তানের জননী।

Showing the single result

Show
Home
Shop
Wishlist0
Back to Top

Search For Products

Product has been added to your cart