শরীফ শমশির চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি গ্রামে ১৯৬২ সালের ১০ এপ্রিল জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএসএস ও এল.এল.বি ডিগ্রি লাভ করেন।
ক্ষুদ্রঋণ কর্মকাÐ, নারীর ক্ষমতায়ন এবং বিশ্ববাণিজ্য সংস্থা ও কৃষি বিষয়ে তার বেশ কয়েকটি গবেষণাকর্ম প্রকাশিত হয়েছে। এছাড়া, ‘সার সংকটে কৃষক আন্দোলন: রাজনৈতিক দল ও এনজিওদের ভ‚মিকা’ নামক গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয় ১৯৯৬ সালে গ্রামীণ ট্রাস্টের আর্থিক সহায়তায়। ২০০৩ সালে আগামী প্রকাশনী থেকে প্রকাশিত হয় তাঁর ভাষা-আন্দোলন বিষয়ক গবেষণা-গ্রন্থ: চট্টগ্রামে ভাষা আন্দোলন। ২০০৪ সালে সমাজ অধ্যয়ন কেন্দ্র কর্তৃক প্রকাশিত হয় তাঁর সম্পাদিত : এক দফার প্রবক্তা: এম.এ আজিজ স্মারকগ্রন্থ। ২০১১ সালে ঢাকার অনিন্দ প্রকাশ থেকে প্রকাশিত হয়: ভারতের স্বাধীনতা সংগ্রাম, চট্টগ্রাম বিদ্রোহ ও বিপ্লবী মহানায়ক সূর্য সেন নামক সম্পাদিত গ্রন্থ। ২০১৩ সালে গণপ্রকাশন থেকে তার সম্পাদনায় প্রকাশিত হয় ধর্মের রাজনীতি ও বাংলাদেশ এবং সমাজতন্ত্র প্রসঙ্গে। ২০১৫ সালে স্বরব্যঞ্জন প্রকাশনা থেকে প্রকাশিত হয় স্বাধীনতা আন্দোলন, ইমামউদ্দীন আহমাদ ও বাংলাদেশ নামক জীবনীগ্রন্থ।
Showing the single result
