শারমিন শামসের জন্ম ২৬ ফেব্রæয়ারি, খুলনায়। বাবার সরকারি চাকরিসূত্রে শৈশব আর কৈশোর কেটেছে দেশের নানান প্রান্তে। প্রথম স্কুল যশোরে, সেক্রেট হার্ট জুনিয়র হাই স্কুল। এর পর রাজশাহী পিএন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি। ঢাকার ভিকারুননিসা নূন কলেজ থেকে এইচএসসি। শেষে ঢাকা বিশ^বিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর। পেশায় সাংবাদিক। দীর্ঘদিন কাজ করছেন দেশের শীর্ষস্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়। বর্তমানে একটি অনলাইন নিউজ পোর্টালে কর্মরত। পাশাপাশি নির্মাণ করছেন প্রামাণ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। লেখালেখিতে নিয়মিত। নারীবাদ তাঁর লেখালেখি ও চলচ্চিত্রের মূল প্রতিপাদ্য। প্রথম বই অল দ্য বেস্ট টু পুরুষতন্ত্র [২০১৭]। তাঁর উপন্যাস : কয়েকজন বোকা মানুষ ও কাঠ গোলাপের পৃথিবী।
ভালোবাসা আর ভালো না বাসার গল্প তাঁর প্রথম গল্পগ্রন্থ।
তিনি বিবাহিত। একমাত্র কন্যার নাম : অতন্দ্রিলা আকাশলীনা।
Showing the single result
