ভারতের স্বাধীনতা সংগ্রামে চট্রগাম বিদ্রোহ এক অনন্যসাধারণ ঘটনা। এই বিদ্রোহ সাধারণ কোনো সন্ত্রাসবাদী হামলা ছিল না। এটা ছিল একটি সুশৃঙ্খল বাহিনীর অভ্যুত্থান। ব্যক্তিগত বীরত্ব ও ব্যক্তিহত্যার বদলে এই বাহিনী দলবদ্ধভাবে আক্রমণ চালিয়েছিল ঔপনিবেশিক রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর উপর। অভ্যুত্থানের লক্ষ্য ছিল যুবসম্প্রদায়ের সামনে দৃষ্টান্ত স্থাপন করা এবং আমলাতন্ত্রের মনোবল ভেঙে দেয়া।
এই অভ্যুত্থানের নেতা ছিলেন বী বিপ্লবী সূর্যকুমার সেন। আর সূর্য সেনের কথায় এই অভ্যুত্থানের উদ্দেশ্য ছিল নিবেদিতপ্রাণ বদলের সম্মিলিত সশস্ত্র সংগ্রামের পথ দেখানো ।
ভারত স্বাধীন হয়েছিল। কিন্তু সূর্য সেনের জন্মস্থানকে আরো একবার স্বাধীনতা ছিনিয়ে আনতে হয়েছিল ১৯৭১ সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে। এই মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের সামনে আদর্শ ছিল সূর্য সেন ও তাঁর সহযোদ্ধারা।

Showing the single result

Show
Home
Shop
Wishlist0
Back to Top

Search For Products

Product has been added to your cart