তানভীর তারেক। সেই পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার গাজীপুর নামের ছোট্ট গ্রামের পোনা নদীর তীরের বিষণœ বেলামেঘের উদাস ছেলেটিই আমি।
আমার প্রথম আবেগ নানাবাড়ি ঈশ্বরদী সদরের মফস্বলী বিকেলের গন্ধ কিংবা ভান্ডারিয়া গাজীপুরের লোদের হাটের সপ্তাহে দু’দিনের বাজারের মৃদু গুঞ্জন। ওটাই আমার শ্রেষ্ঠ বায়োডাটা কিংবা নিবাসের সেরা নির্যাস।
এর ফাঁকে বেশ কিছু শিক্ষাগত সার্টিফিকেট অর্জন করে ফেলেছি, চাকরি জীবনে যার কিছু কাজে লাগেনি। মফস্বল থেকে ঢাকায় এসে কতগুলো দৈনিক-পাক্ষিকের শ্রমিক হিসেবে লিখেই যাচ্ছি কত হাজার হাজার শব্দ। সংগীত পরিচালনা, টিভি উপস্থাপনাও আছে নিজের জীবনের বিস্তৃত নেশাদ্রব্যের তালিকায়। সংগীত পরিচালনায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ সম্মাননা বা ট্রফি নামের অনুপ্রেরণাগুলোও ঘরের আসবাব দখল করছে ক্রমশ। ছুটি বা সুযোগ মিললেই দেশে বা বিদেশে ঘোরার জন্য চাতক থাকি। জীবনটা যে কোলাহলময় করে রাখতে চাই! পুত্র সৈয়দ অমিয় তানভীরের সাথেই দিনরাতের খুনসুটিতে বয়স বাড়ছে আজকাল।
ভাবি আমিও তো আমার বাবা সৈয়দ মো. ওমর ফারুককে এভাবেই…! কোলাহলের কালক্রম শেষ করে চলে গেছেন বাবা একলা! আমিও চলে যাবো। তাই জন্ম তারিখটা আপাতত জানি। ৫ আগস্ট। মৃত্যু তারিখ জানা নেই। আপনারা জানবেন!
লেখকের ছবি : অমিয় তানভীর

Showing the single result

Show
Home
Shop
Wishlist0
Back to Top

Search For Products

Product has been added to your cart