তুলি চৌধুরী \ স্বর্গীয় প্রাণ হরি রায় চৌধুরী এবং রাণী বালা রায় চৌধুরীর পঞ্চম সন্তান পুতুল রায় চৌধুরী। তুলি চৌধুরী নামেই সমধিক পরিচিত। লেখালেখির শুরু ছাত্রজীবন থেকেই। বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখি করে আসছেন তুলি চৌধুরী নামেই। জন্ম নোয়াখালী জেলার সেনবাগ থানার মোহাম্মদপুর গ্রামে ১৯৬৪ খ্রিস্টাব্দের ৩১ ডিসেম্বর। বাংলা বিভাগে ¯œাতকোত্তর ডিগ্রি অর্জন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৯তম ব্যাচে।
দীর্ঘ দুই যুগ অবধি শিক্ষকতা পেশায় যুক্ত আছেন তুলি চৌধুরী। শিক্ষাদান করেছেন সেন্ট্রাল উইমেন্স কলেজে বাংলা বিভাগে, বর্তমানে হাজী মিছির আলী বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষাদানরত।
প্রকৃতি, প্রেম ও বাস্তবতা নিয়ে নিরন্তর সৃষ্ট ভাবনাগুলোকে প্রকাশ করতে তুলি চৌধুরী কবিতার সঙ্গে গড়ে তুলেছেন নিবিড় সখ্যতা।
‘শুকতারা’ তুলি চৌধুরীর প্রথম কাব্যগ্রন্থ।
Showing all 2 results

