যুবায়ের হাসান
ছাব্বিশে মার্চ, ঊনিশশো বাষট্টিতে পদ্মা পাড়ের শহর রাজশাহীতে জন্ম ও বেড়ে ওঠা। প্রকৌশল বিদ্যায় পড়াশুনা, কর্মসূত্রে তাই এ পেশার সঙ্গে জড়িত।
বর্তমানে সপরিবারে ঢাকায় বসবাস করছেন। ব্যক্তিজীবনে প্রকৃতিপ্রেম, নিসর্গভাবনা ও ভ্রমণ একান্ত পছন্দের বিষয়। বই পড়া আর লেখালেখিতে আগ্রহ ছেলেবেলা থেকেই। মা খ্যাতনামা কবি খন্দকার জাহানারা বেগমের হাত ধরে সাহিত্য-সংস্কৃতি জগতে আগমন।
মজার সব ছড়া নিয়ে প্রথম প্রকাশনা, ‘মিশু নামের শিশু’। নির্বাচিত কবিতা নিয়ে দ্বিতীয় বই, ‘কিশোর তোমার ভালবাসা’। মনের টানে ‘তরুপল্লব’ নামের প্রকৃতিপ্রেমীদের সংগঠনের একজন উপদেষ্টা হিসেবে কাজ করে যাচ্ছেন। এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ এলাকা ভ্রমণ করেছেন। ব্যক্তিজীবনে অন্তর্মুখী ও স্বপ্নচারী হলেও চিন্তা-চেতনায় বহির্মুখী তথা বিশ্বজনীন।
Showing the single result
