জুলফিকার শাহিন
জন্ম, ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নিভৃত পল্লী ধর্মপাড়ায়। মা শাহিনুর আক্তার বাবা জুলফিকার আলম। জুলফিকার শাহিন শৈলক‚পা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং শৈলক‚পা সরকারি ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তিনি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ হতে বিএসসি এবং এমএসসি ডিগ্রী অর্জন করেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে।
লেখালেখিতে তিনি অনিয়মিত হলেও লেখার প্রতি প্রবল ইচ্ছা তার ছোটবেলা থেকেই।
বিভিন্ন ডিজিটাল মাধ্যমে তিনি শখের বশে ছড়া ও কবিতা লিখে থাকেন। তবে তার বিচরণ কবিতার জগতেই বেশি।
জুলফিকার শাহিনের কবিতায় দ্রোহ, প্রেম ও বিরহের প্রতিচ্ছায়ায় নান্দনিকতার ছোঁয়া পাওয়া যায়।
ছাত্রজীবন থেকেই তিনি মানুষের অধিকার রক্ষায় অগ্রণী ভ‚মিকা পালন করে আসছেন। বর্তমানে তিনি জাতীয় মানবাধিকার কমিশনে কর্মরত আছেন।

Showing the single result

Show
Home
Shop
Wishlist0
Back to Top

Search For Products

Product has been added to your cart