জীবন চলার পথে এ ধরনের একটি বাস্তব ঘটনার এক হতভাগ্য পিতা নিজের সন্তানদের দ্বারা নির্মম অবহেলা, প্রতারণা এবং বঞ্চনার শিকার হয়েছেন। এমনকি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েও মৃত্যুর সময়ও তিনি সন্তানদের দেখা বা কোনোরকম আনুকূল্য পাননি। শতকষ্টের মধ্যেও তিনি দুঃখ করে চোখের পানি ফেলেননি। কারণ এতে সন্তানদের অমঙ্গল হতে পারে। সব সময় তিনি মনে এই আশা পোষণ করতেন যে, সন্তানরা কখনই তাকে দূরে সরিয়ে রাখবে না। বরং রোগাক্রান্ত পিতার প্রতি সহানুভূতি জানিয়ে তার কাছে ছুটে আসবে। কিন্তু বাবার সব আশা নিরাশাই থেকে গেছে। অনেক আকুতিমিনতি সত্ত্বেও সন্তানেরা বাবার কাছে আসেনি। এমনকি বাবার দিকে সাহায্যের হাত প্রসারিত করেনি। অথচ এই বাবা তার সারাজীবনের সঞ্চয়, তাদের পেছনে খরচ করে নিঃস্ব হয়ে গেছেন। এমনকি অর্থাভাবে তিনি ঠিকমতো চিকিৎসাও করাতে পারেননি। থাকার মতো কোনো জায়গা না-থাকায় তাকে মসজিদের বারান্দায় রাত কাটাতে হয়েছে। হাতে টাকা থাকলে খেয়েছেন, আর না থাকলে উপোস থেকেছেন। অনেকেই তার দুঃখকষ্ট দেখে চোখের পানি ফেলে ভেবেছেন, এ দুঃখের যেন কোনো শেষ নেই।এ ধরনের একটি বাস্তব মর্মস্পর্শী এবং হৃদয়বিদারক ঘটনা নিয়ে আমার এই প্রয়াসÑ ‘অচেনা ছায়া’। আশা করি বইটি পড়ে পাঠকদের ভালো লাগবে।







Reviews
There are no reviews yet.