অদিতিদের গ্রাম্যখেলা

Stock: In Stock
SKU:9789849119548
Sale ends in:

৳ 130.00

Buy Now
Compare

গল্প বা উপন্যাস যদিও ফিকশন বা কাল্পনিক শ্রেণির অন্তর্গত সাহিত্য, তারপরও যেহেতু এগুলো সাহিত্য পদবাচ্যভূক্ত, তাই স্বাভাবিকভাবেই এখানে থেকে যায় একটি প্রত্যাশা, হিতের সাথে বর্তমান, কল্যাণের সাথে সম্পর্কযুক্ত। আতাউল করিমের শেকড়সন্ধানী গল্প সংকলন চন্দ্রাবতীর খোঁজে, কিংবা দীপাবলী মিত্রের প্রত্যাবর্তন যেমন ছিল হিতের সাথে বর্তমান, তেমনি অদিতিদের গ্রাম্যখেলা গ্রন্থের অন্তর্ভূক্ত গল্পগুলোও জীবনঘনিষ্ঠ ফিকশন। নামগল্প অদিতিদের গ্রাম্যখেলা পাঠকের সামনে নিয়ে এসেছে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় সমস্যাটি, সাম্প্রদায়িকতা। ধর্মের নামে যারা সাম্প্রদায়িকতাকে  উসকে দিয়ে লাভবান হতে চায় সেই লোভী মানুষ নামের অমানুষরা উম্মোচিত হয়েছে এই গল্পের বর্ণনায়। ক্রন্দসী উইলো গল্পটি একাত্তরের একজন বীরাঙ্গনার আত্মকথন। বাংলাদেশের আমলাতন্ত্রের একেবারে ভেতরের গল্প দ্যোতক। আমেরিকার কালো মানুষদের নবজাগরণের কবি ল্যাঙস্টন হিউজেসের কবিতায় উজ্জীবিত স্বপ্নবুননের গল্প স্বপ্নবাজ। ঐতিহ্য আর প্রেমের গাথা লক্ষ্মণাবতীর রাজকন্যা। একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার জীবন সংগ্রাম চিত্রিত হয়েছে ঘুঘু পাখিটি এখন আমাদের উঠোনে খুড়ে খুড়ে খায় শিরোনামে। সাদা নদিটির জন্মের ঘটনা হচ্ছে সাম্প্রদায়িকতার সব বিষ মুছে ফেলে নতুন জেনারেশন তৈরির আশাবাদ। তাহাদের ফেলে আসা সব সুন্দর গল্পটিতে চিত্রিত হয়েছে বাংলাদেশে ধর্মীয় মৌলবাদের বিকাশের কিছু ঘটনা যদিও গল্পের পরিণতিতে মৌলবাদী সন্ত্রাসের বিজয়ের বিপক্ষে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। গ্রন্থভূক্ত গল্পগুলোতে লেখকের প্রকাশিত অন্যান্য গল্পগ্রন্থগুলোর মতোই ব্যক্ত হয়েছে সামাজিক দায়িত্ববোধের কথা। ধর্মীয় সন্ত্রাস ও স্বাধীনতার বিপক্ষ শক্তির বিরুদ্ধে সোচ্চার এ গ্রন্থের বেশীরভাগ গল্পই ব্যতিক্রমধর্মী পটভূমিতে লিখিত এবং নতুন ধারণায় উজ্জীবিত। গ্রন্থটি অগ্রসর পাঠকের সমাদর প্রত্যাশী।

Reviews

There are no reviews yet.

Be the first to review “অদিতিদের গ্রাম্যখেলা”
Review now to get coupon!

Your email address will not be published. Required fields are marked *

Home
Shop
Wishlist0
Back to Top

Search For Products

Product has been added to your cart