অপরিচিত পরিচয়ে

Stock: In Stock
SKU:978 984 91222 3 4
Sale ends in:

৳ 100.00

Buy Now
Compare

অপরিচিত মানুষের শহর ঢাকা। কেইবা কাকে চেনে? অথচ প্রতিদিন একই ভিড়ে গায়ে গা লাগিয়ে হাঁটা। ৯টা-৫টার চক্করে লোকাল বাস ধরতে একসাথেই ছুটতে হয়। এত এত অপরিচিত মানুষ নিয়ে শহরটাতে প্রতিদিন চলি আমরা। কখনো তো ইচ্ছে করে, রিকশা ভাড়া দেওয়ার সময় ক্লান্ত রিকশাওয়ালার নামটা জানতে!সব মানুষেরই তো গল্প থাকে। সমান্তরাল গল্পগুলো অল্প কথায় গুছিয়ে দিলেই হয়ে যায় কবিতা। কতোজনই তো কতোভাবে লিখলেন। রবীন্দ্রনাথ-নজরুলের ভা-ারে কি নেই? আলাদা করে জীবনানন্দ, শহীদ কাদরী, আবুল হাসান, হেলাল হাফিজ, জয় গোস্বামী তো কম কবিতা লেখেননি। তারপরেও কি বাংলা কবিতায় আরও কিছু লেখার বাকি আছে?সে হিসাব না মিলিয়ে কিছু তরুণ প্রতিবছরই কাঁপা হাতে কাটাকাটি করে লেখা কবিতা নিয়ে হাজির হয় আস্ত একটা বই নিয়ে। সেরকমই অপরিচিত মানুষের ভিড়ে ঠাসা শহরে সাতাশ বছরের এক যুবক বইমেলায় দাঁড়িয়ে কাঁপে। শীতে নয় উত্তেজনায়। প্রথম বইয়ের রোমাঞ্চে। অপরিচিত হিসেবেই সবার সাথে পরিচিত হতে চায় সে।তাই বইয়ের নামও ‘অপরিচিত পরিচয়ে’।

Reviews

There are no reviews yet.

Be the first to review “অপরিচিত পরিচয়ে”
Review now to get coupon!

Your email address will not be published. Required fields are marked *

Home
Shop
Wishlist0
Back to Top

Search For Products

Product has been added to your cart