অপেক্ষা

Stock: In Stock
SKU:9789845262194
Sale ends in:

৳ 150.00

Buy Now
Compare

সবেমাত্র নবম শ্রেণিতে পড়ে সাদিয়া। বড় হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলছে আপন গতিতে। হঠাৎ আবেগের বশে ভালোবাসায় হাবুডুবু খেয়ে ভুলে গেছে তার সকল স্বপ্নকে। অথচ তাকে নিয়ে তার বাবা-মায়ের স্বপ্নও কম নয়। প্রেমিকের সাথে একমুহূর্ত কথা না বলেও থাকতে পারে না। বাবা-মায়েরও অনেক চাপ ভালোবাসা ছেড়ে পড়ালেখায় মনোযোগ দেওয়ার জন্য। সাদিয়া কী করবে এখন? কোনটা টিকিয়ে রাখবে? ভালোবাসা না পড়ালেখা? ইতোমধ্যে এসএসসি পরীক্ষা দিয়ে ফেল করেছে। হজম করতে হচ্ছে বাবার মার। নিয়ে গেছে মোবাইল ফোন। তারপরও প্রেমিকের দেওয়া মোবাইল দিয়ে গোপনে যোগাযোগ করে যাচ্ছে সাদিয়া।

ভালোবাসায় দুজন যখন পরিপূর্ণ এর মাঝেই বিয়ে হয়ে যায় প্রেমিকের। নিজের সবকিছু বিসর্জন দিয়েও প্রেমিককে না-পাওয়ার বেদনায় অস্থির সাদিয়া। প্রেমিককে প্রস্তাব দেয় তাকে বিয়ে করার জন্য। কিন্তু প্রেমিকের কথা সে সাদিয়াকে বিয়ে করলে তার স্ত্রীকে ঠকানো হবে। আস্তে আস্তে গলতে শুরু করল বরফ। আবারও জোড়া লাগল দুজনের ভালোবাসায়। অপরদিকে প্রেমিকের স্ত্রী স্বামীর অধিকার ছাড়া হয়েও বাস করছে স্বামীর ঘরেই। এক সময় স্ত্রীর কোলে আসে একটি ফুটফুটে সন্তান।

সাদিয়া এখন ভার্সিটিতে পড়ে। পরিবারে আসছে নানা বিয়ের প্রস্তাব। প্রেমিকের আশায় ভেঙে দেয় সকল বিয়ে। এর মাঝেই ক্যানসারে মারা যায় প্রেমিকের স্ত্রী। খুশিতে আত্মহারা প্রেমিক। আর সাদিয়াও অপেক্ষায় প্রেমিকের। এবার বুঝি শেষ হচ্ছে অপেক্ষা। কিন্তু বিধি বাম মায়ের পছন্দে আবারও দ্বিতীয় বিয়ে করতে হয় প্রেমিককে। সাদিয়ার যেন আবারও বিনা মেঘে বজ্রপাত। শেষ হয়েও শেষ হলো না অপেক্ষার। আবারও অপেক্ষা করে যাচ্ছে সাদিয়া। কিন্তু সাদিয়া জানে না কবে শেষ হবে তার অপেক্ষা। আর কবে নিজের করে পাবে তার প্রেমিককে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “অপেক্ষা”
Review now to get coupon!

Your email address will not be published. Required fields are marked *

Home
Shop
Wishlist0
Back to Top

Search For Products

Product has been added to your cart